somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনালী ডানার চিল
প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

বাতাসের বুদবুদে সেলাই করি অনাঘ্রাত শব্দরেণু

০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন আমি আমার আবেগ এবং অনুভূতি আর কোন মাধ্যমে প্রকাশ করতে পারি না, তখন আমার জন্য পড়ে থাকে কেবল কবিতার খোলা প্রান্তর। আমি যা ভাবি কিংবা বলতে চাই তারও অধিক কিছুটা রুদ্ধ-বাষ্প, নিঃসীম সুখ-স্রোত, এক আকাশ বুনোজোছনায় অথবা তুষার-জমাট বিষাদ, শব্দজালে বুনার এ এক আদিমতম স্পৃহা। আমি শব্দের অধিক কিছু তালাশ করি না আমার ভাবনায়, চিত্রকল্পের বাড়ান্ত সীমানায় শুধু রোপন করি ভাবনার নিঃশ্বাস। তাই কবিতা আমার কাছে মননশীলতার সবচে পরিণত পরিচয়, যুগান্তে। মানুষের সাথে অন্য প্রাণীদের পার্থক্য শুধুমাত্র শব্দ ব্যবহারের নিপুণতায়, কথায় বা বাক্যে; আর মানুষের ব্যবহৃত শব্দমালার সবচে শৈল্পিক প্রক্ষেপণ হল কবিতা। কবিতার এই সংজ্ঞা আমি রীতিমত হৃদয়ে লালন করি, বিশ্বাস করি এবং সেই শিহরণে কবিতা লিখি। আমি কবিতায় শব্দ ব্যবহারের পাশাপাশি চিত্রকল্প ফাদতে ভালোবাসি। আমি বিশ্বাস করি, কবিতা হল পেইন্টিং এর অনুবাদ। অনেক প্রিয় আর্টিষ্ট আমার কবিতার অনুপ্রেরণা বরাবর। এমনও হয় আমি কোন পেইন্টিং দেখেই কবিতা লিখেছি। পুরো কবিতা জুড়ে তেলরঙ আর ছোপছোপ হাহাকার। কবি’র জীবন যেমন আমাকে টানে তেমনি আর্টিষ্টের জীবন আমাকে সবসময় মুগ্ধ করেছে। অন্ধকার আর মৃত্যু আমার প্রিয় বিষয়। আমি যেন অন্ধকারে দেখতে পাই ভালো। কফিরঙা শব্দসমূহ অন্ধকারে ছড়িয়ে দু’হাত ঘণ করে চিত্রকল্প তৈরি করি। আকাশ, সমুদ্র, নক্ষত্র আর বাতাসের বুদবুদে সেলাই করি অনাঘ্রাত শব্দরেণু। আমি গদ্য লেখার বাসনা সব সময় হৃদয়ে ধারণ করি, তবুও শব্দের বিভ্রম আমাকে ঠিকই ঠেলে ফেলে কবিতার খাদে, আমি পড়ে রই এবং আওড়াতে থাকি আমার অস্তিত্বে সংবেদনশীল শব্দজটের প্রতিটি গ্রন্থি।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:০৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×