ও মেয়ে তুই ক্যামন করে পাতলি এমন ফাঁদ
তোর পাতা ঐ ফাঁদে জীবন হচ্ছে যে বরবাদ !
তোর অমন রূপের আলোক ছটায় , মৌমাছি সব ধুলোয় লূটায় !
ক্যামন করে বুনলি তোর ঐ মায়াবিনী জাল- ?
কতো ভ্রমর জড়িয়ে আছে ভুলে আপন তাল ।
রূপ দেখে তোর মনের কথা বুঝবে তারা ক্যামন করে
কতো ব্যাথা বুকের মাঝে জড়িয়ে আছে এই যে তোরে -
যতোই কাঁদিস জীবন ভরে , গভীর রাতে চুপটি করে
তোর জ্বালা কেউ বুঝবে নারে , ভাবিস কেনও আর ?
যতই আসুক দুঃখ রে তোর জীবনে বারবার !
সবাই ছোটে রূপের পিছে , তোর পেছনে নয় -
কেন তবে বাহানা তোর কেনই বা তোর ভয় ?
ক্যানও কাঁদিস মিছিমিছি , দুঃখ কি তোর বল -
চলছিলি তো ভালো ভাবেই বিলিয়ে খুশির ঢল ।
ও মেয়ে তুই এমন ক্যানও একটু আমায় বল -
আর কতো দিন সুখে থাকার করবি এমন ছল ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



