বারবারই তুমি জিতবে জীবনে-ক্যামন করে তা হয় !
জীবন যুদ্ধের এই খেলাতে-হারবো আমি যে নয় ।
অনেক পরেছি হার মানা হার -কষ্টে সয়েছি যা দিয়েছ ভার ,
এই বার আর নয়-যুদ্ধে আমাকে জিততেই হবে ভাগ্যে যাই বা হয় ।
তোমার উপর নেই কো আমার আর কোন অভিমান,
এবার আমি খুঁজবো আমার সুখের সে অভিধান ।
দুঃখ সয়েছি জীবনে অনেক- কম ই পেয়েছি সুখ,
হাসি মুখে তা মেনেও নিয়েছি -আশায় বেঁধেছি বুক ।
এবার হিসেব মেলানোর পালা-সাহস থাকে তো বলো ?
তা যদি না হয় এখন থেকে-আমার কথায় ই চলো ।
একটাই হয় জীবনে যে প্রেম-এক জন ই ভালোবাসা,
সে কথা ভেবেই গুনেছি যে দিন-বুকেও বেঁধেছি বাসা।
একটুও ছাড় দাওনি গো তুমি-আমার ভালোবাসায়,
তবে ক্যানও আজ বলছ মিছেই-রয়েছ অন্য আশায় !
কতো নিশি ভোর হয়েছে জীবনে-তোমার কথাই ভেবে,
টেলিপ্যাথি কাজ করেনি তোমার-মনের মধ্যে থকে।
দাওনি তো ডাক কখনো আমায়- হৃদয় ছুঁয়ে যেতে,
এবার বুঝবে হেলায় হারালে-জীবনে যা কিছু পেতে !!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



