বদলে যাচ্ছে রাজনীতি তাই - বদলে যাচ্ছে মানুষ ,
খুলছে সবার বুদ্ধি বিবেক- পাচ্ছে ফিরে সে হুঁশ !
বাড়বে যতো সুবিচার আর - বাড়বে সুশাসন ,
সন্ত্রাসীরা পালিয়ে যাবে - গুটিয়ে তাদের আসন ।
এখন যারা সুশীল সেজে - টকশো গুলোয় আসে ,
দেশের এমন বদল দেখে - মুখ বেঁকিয়ে হাসে !
সময় বুঝে বদলে ফেলে - ওদের কথার ধরন ,
ঐ গুলা সব বেহুদার দল - নেই কোন লাজ সরম ।
জেগেছে আজ তরুন সমাজ - সাথে বয়োবৃদ্ধ ,
ভয় করিনা যুদ্ধে যেতেও - দেশ করতে সুদ্ধ ।
হটিয়ে দেবো আছে যতো - পাকিস্তানি দালাল ,
ঘুচিয়ে দিবো দম্ভ তোদের - জ্বালিয়ে আলোর মশাল ।
আমার সোনার বাংলা গেয়ে - করতে বিশ্ব জয় ,
মনে রাখিস তরুণরা আজ - পায়না কোন ভয় !
সেই দিন আর দূরে তো নয় - আসবে সুশাসন ,
এ দেশে আর মানবে না কেউ - তোদের পুনর্বাসন ।।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



