somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি...এই খবর টা কি হারিয়ে যাবে?

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহ গ্রুপের ১ হাজার ২০০ কোটি টাকার জালিয়াতির ঘটনা অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে দেশের তিনটি ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ৬৫০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে। পরে আরও তদন্ত করে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার জালিয়াতির ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জালিয়াতির ঘটনা ঘটেছে প্রাইম ব্যাংকে। প্রাথমিকভাবে এই ব্যাংকে ৩০০ কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়েছিল। পরে তা আরও বেড়ে প্রায় ৩৮০ কোটি টাকায় দাঁড়ায়।

এছাড়া শাহজালাল ব্যাংকের ইস্কাটন শাখায় প্রাথমিকভাবে ১১০ কোটি টাকার জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকে এখন পর্যন্ত প্রায় ৮০ কোটি টাকার জালিয়াতির ঘটনা শনাক্ত করা হয়েছে। জনতা ব্যাংকের তিনটি শাখায় জালিয়াতির ঘটনা ধরা পড়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এরমধ্যে ব্যাংকের কর্পোরেট শাখা থেকে প্রকল্প ঋণ হিসেবে নেওয়া হয়েছে ৫০ কোটি টাকা। বাকি টাকা নেওয়া হয়েছে ব্যাংকের মগবাজার ও স্থানীয় কার্যালয় থেকে। সাউথইস্ট ব্যাংক থেকে নেওয়া হযেছে ২৭ কোটি টাকা। এই অংক আরো বাড়তে পারে।

যমুনা ব্যাংক থেকে নেওয়া হয়েছে ১৬৪ কোটি টাকা। এর মধ্যে বেশির ভাগ ঋণ নেওয়া হয়েছে বেনামে এবং চুক্তির বিপরীতে। বিদেশে বড় অংকের পণ্য আমদানি-রফতানি করা হয় সাধারণত এলসির বিপরীতে। তবে বিসমিল্লাহ গ্রুপ বিদেশি গ্রাহকদের সঙ্গে চুক্তি করে এবং ওই চুক্তির কপি ব্যাংকে দেখিয়ে ঋণ নেয়। ওই ঋণের বিপরীতে বিদেশ থেকে কোনো পণ্য আমদানিও করেনি, আবার আমদানি করা কাঁচামাল দিয়ে কোনো পণ্য তৈরি করে তা বিদেশে রফতানিও করেনি। ফলে পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে জালিয়াতির মাধ্যমে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×