somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭৫ এলো বলে..?????

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসাজুড়ে ভাঙা আসবাবের টুকরা। পরিধেয় কাপড়, বইপত্র, ফ্রিজ, কম্পিউটার, আলমারি, ঘড়িসহ নিত্যব্যবহার্য সামগ্রী ও খাদ্যদ্রব্য—সবকিছু তছনছ, ওলট-পালট। ছড়ানো-ছিটানো কাচের কাপ-প্লেটের অসংখ্য টুকরা। চুরমার বাথরুমের কমোডও।
দেখে মনে হবে, সন্ত্রাসী বা ডাকাত দল এমন কাণ্ড করেছে। আসলে অভিযানের নামে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরের কয়েকটি বাসায় ভাঙচুর চালিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য এ অভিযানের সময় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। তাঁরা ধরে নিয়ে গেছেন কলেজপড়ুয়া মেয়ে, গৃহবধূ এমনকি শিশুকেও।
অভিযোগের বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও ওসি সালাউদ্দিন ফোন ধরেননি। তবে ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, বাসায় ভাঙচুরের বিষয়টি পুলিশের পেশাগত কাজের সম্পূর্ণ বিরোধী।
রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারীসহ অপরাধীদের ধরতে ওই অভিযান পরিচালিত হয়েছে। তবে বাসায় ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শুধু মিরপুর নয়, ওই রাতে দেশের বাইরে বিভিন্ন স্থানে অভিযানে নেমে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিরপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে অন্তত ১৩২ জনকে ধরপাকড় করে থানায় নিয়ে যায় পুলিশ। সব মিলিয়ে ঢাকা ও সারা দেশে আটকের সংখ্যা এক রাতে ২৪১।
ভুক্তভোগী পরিবারগুলো বলছে, ধরপাকড়ের শিকার হওয়া অনেকেই নিরীহ। তাঁদের ছাড়াতে গতকাল মিরপুর থানার চারপাশে ভিড় জমান তাঁরা।

মিরপুরে অভিযানের নামে পুলিশের বাড়াবাড়ি
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×