somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশন মুভি নিয়ে কিছু বিতর্ক...

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মোস্তফা সরোয়ার ফারুকির "টেলিভিশন" ছবিটি নিয়ে গত কয়েক দিনে ফেসবুকে অসংখ্য কথা হচ্ছে। নানাজন এটা সম্পর্কে নানান কথা বলছে। ভালো খারাপ সব মিলিয়ে "টেলিভিশন" কিন্ত বেশ হিট করেছে। বলাকার সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে এই ছবিটি। সেই সাথে দেশ বিদেশ থেকে নিয়ে এসেছে অনেক পুরষ্কার।

আমি মুভির রিভিউর দিকে যাবোনা। বরং কিছুটা ব্যাবচ্ছেদ টাইপের করার চেষ্টা করে দেখি, টেকনিক্যাল সাইড থেকে। সবচাইতে বড় প্রশ্ন উঠেছে, টেলিভিশন কি নাটক বা টেলিফিল্ম টাইপের হয়েছে, নাকি সিনেমা হয়েছে।

প্রথম কথা, নাটক আর সিনেমার বেসিক ডিফরেন্স বুঝতে হলে অবশ্যই আগের কিছু জিনিস বুঝতে হবে। এর মধ্যে অন্যতম হলো হিস্টরি অফ মিডিয়া প্রোডাকশন। বাইরে সাধারনত যে ধরনের সিরিয়াল হয় সেগুলা হয় সোপ অপেরা টাইপের না হলে সিটকম টাইপের। একটা সেট, সামনে দুইটা ক্যামেরা। গ্রীন স্ক্রিনের ব্যাবহার থাকবে। আমরা যেটাকে শর্টফিল্ম, , টেলিভিশন মুভি, টেলিফিল্ম, ,নাটক বলি সেগুলা সাধারনত বাইরের দেশে বলেনা। এই কন্সেপ্ট টাই নাই বিদেশে। এটা আমাদের নিজেদের দেশের একটা ফরম্যাট। বাইরের দেশের কাজগুলা তো হয় সিজন বেসড। আমাদের দেশে করে আধা সিরিয়াল, আধা মুভির মতন। এইকারনে এইটাকে বলে টেলিভিশন মুভি বা টেলিমুভি বা টেলিফিল্ম । বাইরের দেশের ফরম্যাটে তো টেলিফিল্ম জিনিসটাই নাই। তবে টেকনিক্যাল ব্যাপারে সিনেমা আর নাটকের মাঝে কিছু পার্থক্য করা যায়। এর মধ্যে সবাচাইতে গুরুত্বপুর্ন হলো ফরম্যাট। নাটকে সাধারনত সর্বোচ্চ সিনে আল্ট্রা (২কে) ফরম্যাটে করে। সিনেমা হয় ৩৫মিমি ফরম্যাটে। বড় পর্দায় ৩৫মিলির সিনেমাটিক ফরম্যাট কখনো টিভি নাটকের ডিজিটালের মত হবেনা। যদিও এখন ডিজিটাল ফরমেটে সিনেমাও হচ্ছে, তবে তা অত্যন্ত দামি ক্যামেরায় করা। সেই ডিজিটাল গিয়ার ও ৩৫ এর কাছাকাছি আউটপুট দেয়। যেমন ক্যাননের ভিডিও ইওস সিনেমাটিক।

স্টোরির ব্যাপ্তিতেও পার্থক্য আছে। সিনেমাতে সমুদ্র দেখানোর জন্য কখনো গ্রীন স্ক্রীন ব্যাবহার করা হবেনা। এখানে আসবে আসল সমুদ্র। মানে ক্যানভাস টা হবে অনেক বড়। "টেলিভিশন" মুভির লোকেশন আর সেট খেয়াল করে দেখবেন এটাকে টেলিফিল্ম বলার আগে। শট এর এঙ্গেল সিনেমাতে অনেক রকমের হবে। ক্রেন শট বা লং জীব আর্ম এর ব্যাবহার থাকবে। অনেক এঙ্গেলের ডায়নামিক শট যাবে। খেয়াল করলে দেখবেন নাটকের শট হয় স্ট্যাটিক। এছাড়াও ডিটেইলিং ও অনেক বড় একটা ফ্যাক্টর। পরিচালক "টেলিভিশন" মুভিতে কি রকম ডিটেইলিং এর ভিতর দিয়ে গেছে সেটা খেয়াল করবেন। আচ্ছা, যারা বলেন সিনেমা এখন নাটকের মত বা টেলিফিল্ম এর মত হয়, তাদের কাছে আমার জিজ্ঞাস্য, আজগার ফারহাদির "এ সেপারেশন" কে আপ্নারা কি চোখে দেখেন ? এটাকে কি নাটক বলে অস্কার কমিটি উড়িয়ে দিয়েছে ? অন্তর দা যে বলেছেন," আসলে কিন্তু বলা উচিত ছিল, “সিনেমার মতো নাটক বা টেলিফিল্ম হচ্ছে” এই কথাটা যথার্থ।


দ্বিতীয় কথা, "টেলিভিশন" মুভিটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেইটা আসলে যার যার পয়েন্ট অফ ভিউ। কারো ধর্মের ব্যাপারে প্রিজুডিস থাকলেও সেইটাও এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। তবে টেলিভশন মুভিটা নাটক বা টেলিফিল্ম হয়েছে, এইটা বলতে আমি নারাজ। স্টোরির ব্যাপারটা একটু খেয়াল করে দেখবেন। "ধর্মভিত্তিক হেজেমনি আর বর্তমানের টেকনোলজির প্রয়োজনীয়তা, এই দুইয়ের মধ্যে একটা সেতু টানা হয়েছে। এই ছবির প্রধান চরিত্র "শহীদ হুদা রুমি" র ভিতরে যে অন্তর্দন্দ দিয়ে সিনেমার ফিনিশিং টানা হয়েছে, তা কিন্ত মব সাইকোলজি। হয়তো টেলিভিশনের বেলায় নয়, তবে অন্য অনেক ব্যাপারেই এ ধরনের দ্বন্দ দেখা যায়। সিনেমার প্রথমে জন্ম নিয়ন্ত্রন সম্পর্কিত ডায়ালগে তার প্রমান পাওয়া যায়। এই ছবিতে কোথাও কিন্ত দেখানো হয়নি চেয়ারম্যানের ভাবনা টা খারাপের জন্য। দেখানো হয়েছে প্রিজুডিসের কারনে মানুষ অনেক সময় অনেক কিছুর প্রয়োজনীয়তা উপলদ্ধি করেনা। একই আবেগ থেকেই অন্য কোন ঘটনা দারা হয়তো সেই পর্দা টা কেটে যায়। যেমন চেয়ারম্যানের ধর্মের কারনে যেই পর্দাটা ছিলো, ধর্মের ব্যাপারেই কিন্তু সেটা কেটে যায়। কাজেই আমার মনে হয়না এখানে ধর্মকে ছোট করা হয়েছে। এছাড়াও যারা আধুনিক সময়ের সাথে এই ছবির প্লট টেলিভিশন কে এক সুতায় গাথতে পারছেন না, তাদের কে বলি, পুরা ব্যাপার টাকে এক রকম ফ্যান্টাসি ধরে নেন না। ছবির লোগো টা খেয়াল করেছেন ? "টেলিভিশন" লেখার উপরে একটা পঙ্খিরাজ ঘোড়ার ছবি । কেন দেয়া হয়েছে বলে আপনাদের মনে হয় ? ফ্যান্টাসির আবহ টা বুঝানোর জন্য নয় কি ?

তৃতীয় কথা, বাইরের দেশে কোন ফিল্ম কে এওয়ার্ড দেয়া হলে সেটা শুধুমাত্র বিষয়ের উপর ভিত্তি করে দেয়া হয় না। ছবির স্ক্রিপ্ট, স্ক্রীন প্লে, প্লট, টেকনিক্যালিট , ক্যারেক্টারাইজেশন সব কিছুই দেখা হয়। সবগুলা ব্যাপারে ব্যালেন্স করতে পারলে তবেই এওয়ার্ড পায়। স্বয়ং কি কিদুক এর প্রশংসা করেছেন। আচ্ছা, কিম কিদুক কি ঘাস খায় ? এছাড়া যারা বলছেন, এই মুভিটা তুর্কি মুভি থেকে কপি করা, তাদের কাছে অনুরোধ দুইটা মুভিই আগে দেখুন। ফারুকি সাহেব ই মাছারাঙ্গা টিভিতে এই মুভিটার ব্যাপারে বলেছে। সে বলার আগে কতজন "ভিজনটেলি" এর কথা জানতো তা দেখার ব্যাপার। তুর্কি ক্রিটিক রাই বলেছে, "টেলিভিশন নামে দুইটা প্রডাকশনের মধ্যে বাংলাদেশের টাই বেটার।"


সব শেষে বলি, সবাই টেলিভিশন মুভিটা দেখুন। ভালো খারাপ যাই হোক হলে গিয়ে দেখুন। বাংলা চলচ্চিত্র শিল্প বদলে যাওয়ার এই সময়ে কিছুটা হলেও নিজের অবদান রাখুন।



হাসান মাহবুব বলেছেন: টেকনিক্যাল টার্ম অতশত জানি না। তবে অনেক সিনেমা দেখার ফলে দেখার একটা চোখ তৈরি হৈসে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি টেলিভিশন একটা চমৎকার সিনেমা। এখানে ওয়াইড এ্যাঙ্গেলে ক্যামেরার যে ডিটেইলিং, নদীর দৃশ্যগুলা, খেলনা প্লাস্টিকের গাড়ির দৃশ্য, হঠাৎ একটা ছিদ্রের ভেতর থেকে ভেতরে সিনেমা হলের টিকেট চেকার খুবই মুনশীয়ানার সাথে করা। এটা টেলিফিল্ম নাকি সিনেমা হৈসে এই বিতর্ক আসাই উচিত না।

ছবিটার যেই জিনিসটা আমার সবচে ভালো লাগসে, তা হল ফারুকী থিমটাকে কয়েক জায়গায় স্ক্যাটারড করে আবার একসাথে গাঁথতে পারসে। প্রথমে মনে হতে পারে যে এটা ধর্মান্ধতাকে ফোকাস করাটাই ছবির মূল উদ্দেশ্য, পরে মনে হতে পারে নাহ প্রেমকাহিনী দেখানো হৈতেসে, আসলে টেলিভিশন একটা প্রতীক। মানুষের প্যাশনের। এই যন্ত্রের মাধ্যমে পিতা পুত্রের ভালোবাসা পুনঃপ্রতিষ্ঠিত হয়, প্রেম সার্থক পরিণতি পায়, আবার এটাই ধর্মান্ধ এক বৃদ্ধকে তার আরাধ্য বস্তুর কাছে নিয়ে যায়, কাঁদায়।

আমার খুব ভালো লেগেছে মুভিটা। যেকোন স্ট্যান্ডার্ডেই।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২
৬৩টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×