ইশ্বর আর শয়তানের মাঝে সত্য মিথ্যার জয় নিয়ে গেম খেলা চলতেসে। খেলার নাম "শাহবাগ আন্দোলন"।
ইশ্বর- শুন ব্যাটা ইবলিস, তুই তো আমার সাথে জীবনেও পারবিনা। আমার টিমের প্লেয়ার সব সলিড। ছাত্র জনতা আছে, জোট, মৈত্রি, ইউনিয়ন, তীরন্দাজ, সাইবার যুদ্ধ, প্রজন্ম চত্বর সবি আছে। আর আছে শহীদ রুমী স্কোয়াডের মত সাহসী ছেলেরা। সত্যের জয় হবেই।
ইবলিশ- আর আমার আছে অমি রহমান পিয়াল, আরিফ জেবোতিক আর আইজু। কাজেই...
অতঃপর গেম শেষে আবারো মিথ্যার জয় হলো।
---------------------------------------------------------------------
খবরঃ
জামাতকে নিষিদ্ধ করার দাবীতে জাতীয় জাদুঘরের সামনে আমরন অনশন শুরু করেছে শহীদ রুমী স্কোয়াড ।
প্রতিক্রিয়াঃ
অমি রহমান পিয়ালঃ বঙ্গবন্ধুর খুনি বজলুল হুদার পোলার ডাকা অনশনে আমার সমর্থন নাই, সাইন বোর্ডে রুমি ভাইর নাম থাকলেও...
ডাক্তার আইজুদ্দীনঃ শাহবাগ ইস্যুতে আমি সাইড লাইনে থাকলেও এবং ইমরানের সবচেয়ে বড় সমালোচক হলেও আমি এই বিভক্তির সময়ে ইমরানের পাশে দাড়াইলাম-আমার পুর্ন সমর্থন শাহবাগের পিছনে এবং ইমরানের পিছনে এ মুহুর্তে! খুনির পোলা কিংবা পচে যাওয়া বাম ডাস নট রিপ্রেসেনট দ্যা পিপল এনড সারটেনলি ডাস নট রিপ্রেজেনট মি এনড শুড নট রিপ্রেজেনট ইউ!
আরিফ জেবতিকঃ আমি চাই গণজাগরণ মঞ্চ থেকে অনেক বড় আকারে আমরণ অনশনের ডাক দেয়া হোক। আমরা শত মানুষ আমাদের প্রাণ তুচ্ছ করে সেই অনশনে যোগ দেব। এর আগে ছোট আকারে কর্মসূচি দেয়ার বিষয়টি আরেকবার ভেবে দেখতে অনুরোধ জানাই অনেককেই।
আমি সকলের আবেগকে সম্মান করে একজন তুচ্ছ সাধারণ মানুষ হিসেবে শহীদ রুমি স্কোয়াডের সদস্যদেরকে গতরাত থেকে শুরু হওয়া আমরণ অনশন প্রত্যাহারের বিনীত অনুরোধ জানাই।
(প্রিয় পাঠক, গেম আসলে শেষ হয়নি, ফলাফল আপনাদের হাতে...)
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





