somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ সিঁড়ি

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নীতু একটা প্যাচানো সিঁড়ির ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে।

অনেকটা সময় ধরেই নীতুর মনে হয় সে সিঁড়ি বেয়ে উঠছে নামছে। কিছুখন উঠা নামার পর মনে হচ্ছে এই যায়গাটায় সে আগেও এসে দাঁড়িয়েছিলো। সেবার কি সে উঠে গিয়েছিলো নাকি নেমে গিয়েছিলো, নীতু ঠিক মনে করতে পারেনা। নিজের জীবনের সাথে কি অদ্ভুত এক মিল এই প্যাচানো সিঁড়িটার। সারাটা জীবন সিঁড়ি বেয়েও কোথাও পৌছুনো গেলো না। ছোটবেলায়, যখন তার মা টা মরে গেলো, নিজেকে এক অন্ধকার ঘরে আবিষ্কার করে সে। খোলা দরজা দিয়ে এক চিলতে আলো আসছিলো। ছোট্ট নীতু দরজা দিয়ে বেরিয়ে দেখতে পায় একটা প্যাচানো সিঁড়ি।সেবারি প্রথম। উপরে উঠার বদলে নীতু নেমে যায় নিচের দিকে। সিঁড়ি ভাংগতে ভাংগতে নীতু যখন আরেকটা দরজা খোলা পায়, তার বয়স তখন আট। একটু আলোর আশায় সে ঢুকে পড়ে দরজা দিয়ে। বাবাকে ওভাবে এক মহিলার সাথে দেখে সহ্য করতে পারেনি । বাবা তাকে দেখেনি, কিন্ত মহিলাটা দেখেছিলো। কি ভয়ানক দৃষ্টি ছিলো, চিৎকার করে উঠতে গিয়েও পারেনি, কে যেন তাকে থামিয়ে দেয়। নীতু বেরিয়ে আসে দরজা দিয়ে। আবার সেই সিঁড়ি, তার পুরনো ঠিকানা।

ইন্টারে পড়া অবস্থায় নীতুর সিঁড়ি বেয়ে চলে অন্য এক ঘরে। কি আলো ! এইবার মনে হয় আর ফিরে যেতে হবেনা সেই স্যাতস্যাতে গন্ধওয়ালা অন্ধকার সিঁড়িতে।
একি, কোথায় এলাম ! আমি কোথায় ? কেউ জবাব দেয় না। আলো আধারির ঘোরে নীতু অনেকগুলো অয়োবয় দেখতে পায়। রঙ বেরঙ্গের লাইট আর ধোয়ার চোটে নীতু ঠিক বুঝে উঠতে পারেনা, কে পুরুষ, আর কে রমনী। সবাই মিলে তাকে চেপে ধরতে চায়। তারপর কি হয়েছিলো নীতুর ঠিক মনে নেই, তবে নিজেকে সে ফিরে পায় সেই সিঁড়িঘরে। আবছা অন্ধকারে মায়ের একটা ছায়া যেন সে দেখতে পায়। এই সিঁড়ি যেন তাকে টেনে ধরে রাখছে। মায়া সভ্যতার শিলালিপি তার কানে বেজে উঠে, সহস্র শৃঙ্খলে আবদ্ধ হইয়া তুমি মুক্তির স্বাদ পাইবে, ইহাই তোমার নিয়তি।

নিয়তির মাঝে আটকে গেছে নীতু। ভার্সিটিতে পড়া অবস্থায় ফিলোসফির টিচার যখন তার দিকে হাত বাড়িয়েছিলো, তখন নীতুর বড় ঘেন্না হয়েছিলো নিজের উপর। আত্মহত্যা করতে পারেনি। নিয়তি তাকে আবার নিয়ে গিয়েছিলো সেই প্যাচানো সিঁড়িতে।

নিতু মাঝে মাঝেই ঘুরে বেড়ায় সিঁড়িতে সিঁড়িতে। কখনো উঠে, কখনো নামে। কখনো হারিয়ে যায়। খুজে বেড়ায় কোন ঘরের আলো জলছে কিনা, দরজা খোলা আছে কিনা। অভ্যস্ততার কাছে হার মেনে নেয় প্রত্যাশা। রাফির কথা মনে পড়ে যায় নীতুর। এই একটা মানুষই তার হাত ধরে সিঁড়ি ঘর পর্যন্ত আসতে পেরেছিলো। সারাজীবনে সিঁড়ির মাঝে সেই সময়টুকুই ছিলো তার শ্রেষ্ঠ সময়। নিতু জানেনা, কেমন করে সে হারিয়ে গিয়েছিলো বাধভাঙ্গা আবেগে। এইবার নিশ্চই সময় হয়েছে। তার জন্য বাইরে অপেক্ষা করছে আলোকিত এক পৃথিবী। ছড়িয়ে দেয়া চুলে কাঁটা পরতে পরতে নিতু বেরিয়ে আসে সিঁড়ি থেকে। পিছনে থেকে হাহাকার গুলো মিলিয়ে যায় ধীরে ধীরে...হয়তো মিলিয়ে যায় না, তবে নীতু শুনতে পায় না কোন কারনে।

----------------------------------------------

নীতু বসে আছে একটা প্যাচালো সিঁড়িতে। দ্যজাভু একটা অনুভুতি হচ্ছে নীতুর মনে। এইখানে আগেও সে এসেছিলো। প্রতিবার এই যায়গা ছেড়ে যাবার পর আবার সে এইখানেই ফিরে আসে। বৃত্তবন্দী সেই সিঁড়িঘর। রাফির কন্ঠ প্রতিদ্ধনি তৈরি করে যায় তার কানের কাছে- "আমি পুরুষ বলছি, আমাকে বিশ্বাস করো না..."
ঐতো দূরে দাঁড়িয়ে আছে তার মায়ের প্রতিচ্ছবি। ছোট একটা বাচ্চার প্রতিচ্ছবিও ভেসে উঠে নীতুর সামনে। সদ্যজাত এক শিশু। তবে মায়ের মত এত স্পষ্ট না।
নিতু বুঝতে পারে, শিশুটি এখনো আলোর মায়া ছেড়ে অন্ধকারে আসতে পারেনি....কষ্ট করে উঠে দাঁড়ায় নীতু। মনের ভিতর থেকে ডুকরে উঠা সত্তাকে চোখ বন্ধ করে সে জানিয়ে দেয়, সে আসছে...সিঁড়ি বেয়ে নতুন এক উদ্দ্যেশে পা বাড়ায় । তাকে যে করেই হোক, খুজে বের করতেই হবে, তার নবজাতক অস্তিত্বকে।
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×