প্রিয় ব্লগার ও পাঠক ভাইবোনেরা....
দগ্ধ স্বদেশে আপনারা কেমন আছেন আর জানতে চাই না। শুধু জানিয়ে যেতে চাই যে, আজ ১০ই ফ্রেব্রুয়ারি ২ হাজার ১৫ খ্রিষ্টাব্দে আমি সামহোয়্যারইন ব্লগের (সামু) প্রথম পাতায় প্রবেশ করলাম।
দগ্ধ হয়ে সামুর দরজায় এসে কড়ানেড়ে বললাম, "আমি একটি শান্তিময় স্বদেশের প্রত্যাশা করছি। আমি দগ্ধ। কঠিন ও নিষ্ঠুর সত্যের দাহে আমি দগ্ধ। আমাকে প্রবেশ করতে দিন। " আর সামু আমাকে প্রবেশ করতে দিলো।
রাস্তাঘাটে গাড়িতে বাড়িতে ঘৃণা আর প্রতিহিংসা আর ক্ষমতালোভের আগুনে স্বজাতি-সমেত প্রজ্জলিত হয়ে এখানে এসে কিছুক্ষণ শীতল হতে চাই। সামুর শীতল হাওয়ায় বলতে চাই, আমি শান্তি চাই। আমি চাই, যারা স্বদেশ গঠনের কথা বলে, জনসেবার কথা বলে, তারা যেন সকলে জনস্বার্থে অগ্নিসংযোগ ও জ্বালানি সরবরাহ বন্ধ করেন।
আমার বিশ্বাস ব্লগার ও পাঠক হিসেবে সকলেই চান, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। প্রিয় স্বদেশে আবারও লাগুক উন্নয়নের হাওয়া। পরাজিতরা পরাজিতই থাকুক, জেগে না ওঠুক কোন সুবিধাবাদির আহ্ববানে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



