somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১ ফেব্রুয়ারি: দীর্ঘকাল অত্যাচার আর নির্যাতনের বিপক্ষে বিজয়ী হয়ে এবার আমরা কোথায় এসে পড়েছি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালির ইতিহাস সংগ্রামের ইতিহাস। বাঙালির ইতিহাস নির্যাতন, বৈষম্য, অপশাসন আর স্বৈরশাসনকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বাঙালি জেগে ওঠেছে আর সেখানে বিজয় আসে নি, এরকম ঘটনা প্রায় নেই। একুশ আমাদেরকে এই কথা বলে না। একাত্তর বা নব্বুই আমাদেরকে পরাজিতের গ্লানি দেয় নি, দিয়েছে বিজয়ীর উচ্ছ্বাস। দিয়েছে ভাষা, দিয়েছে মানচিত্র, দিয়েছে লালসবুজের পতাকা।

বাংলাদেশ এখন আর শুধুই উন্নয়নকামী দেশ নয়, ‌বলা যায় ‌'উন্নয়নমুখী' দেশ। বন্যা আর দুর্ভিক্ষের দেশ নয়, ক্রিকেট আর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। একটি আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্রের বাসিন্দা হয়ে আজ আমরা এক কোন কাদাজলে পড়েছি? কেন আমরা স্বাধীন দেশে বাসা থেকে বের হয়ে নিরাপদে বাসায় ফিরতে পারবো না? কেন আমরা কাজ করতে চেয়েও এবং এমনকি কাজ পেয়েও কাজটি করতে পারবো না?

কেন সংখ্যাগরিষ্ট জনতার মনোভাব দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারবেন না? গণতন্ত্র থেকেও কেন আজ নির্বাচনসর্বস্ব আদর্শে নিপতিত হবে আমাদের নেতারা? নির্বাচন ছাড়া কি তাদের আর কোন আদর্শ থাকতে পারে না? একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য, শুধুই কি নির্বাচন দরকার?

নির্বাচন ছাড়া কি রাজনৈতিক দলগুলোর আর কোন ইডিয়োলজি নেই? দেশের সত্তরভাগ মানুষ শিক্ষিত হবার পরও কেন রাজনীতি থেকে দুবৃত্তায়ন যায় না? কেন শিক্ষিত সমাজ আজ রাজনীতি বিমুখ?

এ পরিস্থিতিতে কি দুর্বত্তরাই কি রাজনীতির ধারক হিসেবে আবির্ভূত হবে না? তবে এদেশের রাজনীতির ভবিষ্যৎ কী? কোথায় আমাদের জাতীয় ভবিষ্যৎ?


নষ্টগাড়ির চাক্কাটি পাংচার হয়ে কাদায় আটকে গেছে। আমাদের জাতীয় জীবন আজ একটি নষ্টগাড়ির মতো হয়ে আছে! পৃথিবীর মানুষ আমাদের পরিস্থিতির দিকে তাকিয়ে বিস্মিত হয়। আমরা সেই জাতি, যারা পেরেও করি না। আমরা সেই জাতি যারা ৩কদম এগিয়ে ৫কদম পিছাই, এবং ইচ্ছাকৃতভাবে। আমরা সেই জাতি, যারা ইচ্ছাকৃতভাবে এবং কৃত্তিম উপায়ে আর্থিক ও অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতে পারি। সৃষ্টি করতে পারি আমদানি ও রপ্তানির জন্য নিশ্চিদ্র প্রতিবন্ধকতা!



ইতিহাস বলে, মহৎ উদ্দেশ্যে আমরা একত্রিত হয়ে বিজয় আনতে পারি।

আর বাস্তবতা বলে, কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে নিয়ে যেতে পারি শতবছর পেছনে।


এই কৃত্রিমভাবে সৃষ্ট ‌'নোংরা বাস্তবতা' থেকে আমাদেরকে ওঠে আসতে হবেই।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×