somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ ফেব্রুয়ারি: চরম অস্থিরতার মধ্যে বসন্তের বাতাস!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার বৃক্ষবহুল এলাকাগুলোতে কোকিল ডাকতে শুরু করেছে বেশ ক'দিন ধরে। ঢাকার শীত একরকম বিদায় নিলো বলে।

আজ কাগজে-কলমে বসন্তের প্রথম দিন, অর্থাৎ ফাল্গুনের ১ তারিখ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মানুষ উৎসব করতে চায়, কারণ রাজনীতি তাদেরকে প্রভাবিত করলেও, তারা প্রভাবিত হতে চায় না। কারণ দেশের রাজনীতি সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছে। দৈনন্দিন চলার পথকে রুদ্ধ করে তোলেছে। কিন্তু বসন্তের ছোঁয়া লাগতে না লাগতেই বাঙালি জীবনে লেগেছে বসন্তের হাওয়া।

বসন্তের আবেশটুকু রাজনীতির চেয়েও গভীর হয়ে আসার প্রথম কারণ একুশে গ্রন্থমেলা। একই সাথে আসন্ন ভাষা দিবস। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, এমনকি এপ্রিলে পহেলা বৈশাখ পর্যন্ত বাঙালি উৎসবের মধ্যেই থাকতে অভ্যস্ত। কিন্তু বইমেলার আবেশ লেগে বসন্ত যেন আরেকটু রঙীন হয়ে ধরা দেয় বাঙালির মনে।


অনেক ব্লগার এবার বই বের করছে। অধিকাংশই নিজ উদ্যোগে। উদ্যোগ যারই হোক, বইটি তার প্রথম সৃষ্টির কাগুজে দলিল। এটি তার প্রাণের ধন। প্রথম গ্রন্থ যেন প্রথম প্রেম। ব্লগারদের প্রথম বই নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। ব্লগ আর ফেইসবুক জুড়ে নতুন বইয়ের প্রচারণায় ছেয়ে যায়।

আমি কয়েকজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে জানি, যারা ভালো গল্প লেখেন। ধরুন চট্টগ্রামের এক যুবকের সাথে ব্লগে এসে পরিচয় হলো রাজশাহীর এক যুবকের। তারা উভয়েই গল্প লেখেন, এবং ব্লগে সেভাবে পরিচিতিও পেয়েছেন। তো, হঠাৎ একজন প্রস্তাব দিলেন, চলুন, বই বের করি। কিন্তু টাকা দেবে কে? আমাদের বই তো প্রকাশকে চিনবে না। প্রস্তাবকারী উত্তরে বললেন, আরে আমরাই টাকা দেবো। ‌'আপনি অর্ধেক আর আমি অর্ধেক।' ব্যস এভাবেই বের হয়ে গেলো তাদের প্রথম গ্রন্থ।

কেউ কেউ চারজনে মিলে একটি বই বের করে, ধরুন, নাম দিলেন, চতুষ্কোণ। অথবা দশজনে করে বইয়ের নাম দিলেন, 'দশদিক' ইত্যাদি। তবু বই বের করা চাই। নিজের নামটি বইয়ের প্রচ্ছদে দেখার মধ্যে যে কত ভালোলাগা জড়িয়ে আছে! ব্লগারদের বইয়ের অধিকাংশ পাঠকই দেখা যায় সহব্লগার। মোড়ক উন্মোচনেও থাকেন প্রিয় সহব্লগাররা।

আজ ১৩ ফ্রেব্রুয়ারি, কিন্তু পহেলা ফাল্গুন। আগেই বলেছি, বাঙালির বসন্ত উৎসব আজ। আজকের দিনে অনেক নবীন লেখক তাদের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করে দিনটিকে আরও উৎসবমুখর করে তুলবেন। নবীন লেখকদের প্রকাশকও নবীন! দেখা যাবে, কোন লিটল ম্যাগাজিনের সম্পাদক ঝুঁকি নিয়ে পরিচিত কোন ছাপাখানা থেকে কয়েক বন্ধুর বই ছাপিয়ে দিলো। তারও প্রকাশক হিসেবে পরিচিটা হয়ে গেলো।


ওদিকে রাজনৈতিক অস্থিরতা কমার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। হরতাল আর অবরোধে জাতি নাকাল হলেও এটি বন্ধ হবার কোনই সম্ভাবনা নেই। কিন্তু রুদ্ধশ্বাসে বের হবার চেষ্টা চালাচ্ছে, যেহেতু তাদের বাঁচতে হবে। ফলে রাজধানী এবং জেলাসদরগুলোতে জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। মানুষ আর নিতে পারছে না। কিন্তু কিছু কিছু জেলায় পরিস্থিতি এখনও নাজুক, মানুষের চলাচল নেই, ব্যবসা-বাণিজ্য স্থগিত। এ অবস্থায় আন্দোলনকারী দলগুলো একটু ভিন্নতা আনার জন্য আগামিকাল দিয়েছে বিক্ষোভের ডাক।

অন্যদিকে সুশীল সমাজের নির্দলীয় অংশটি একত্রিত হচ্ছে এই নৈরাজ্য ও অস্থিরতার বিপক্ষে। তারা সরকার এবং আন্দোলনকারী উভয়কেই আলোচনার টেবিলে দেখতে চায়। কিন্তু কোনপক্ষেই ছাড় দেবার মানসিকতা দেখা যাচ্ছে না আজ পর্যন্ত।



এর ভাবেই দুখিনী বাঙলায় এবার এলো বসন্তের বাতাস! দেখা যাক ঋতুপরিবর্তনের প্রভাব রাজনীতিতে পড়ে কি না। খুব দরকার! খুব!




(১৩ ফেব্রুয়ারি ২০১৫, দুপুর ১:১৫টা)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×