somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬ ফেব্রুয়ারি: হাতে শাসনভার থাকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, তারা পাবেন গুরুত্বপূর্ণ ব্যক্তির অধিকার বা ভিআইপি'র মর্যাদা। 'ভিআইপি মর্যাদার' সোজা ব্যাখাটি হলো, তিনি থাকা-খাওয়া যাতায়াত চিকিৎসা ইত্যাদি মৌলিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আমাদের দেশে এর দৃষ্টান্ত হতে পারে, ব্যস্ত রাস্তায় হাজার হাজার মানুষকে যানজটে রেখে ‌'রং সাইড' দিয়ে হনহনিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়া। অথবা বিদ্যালয়গামী শিশুদেকে তপ্তরোদের নিচে রাস্তায় আটকে রেখে কোন মন্ত্রীকে অভ্যর্থনা জানানো। এরকম আরও অনেক ধরণের অগ্রাধিকার আছে, যা দিয়ে প্রমাণিত হবে যে, তারা মানব নন, অতিমানব।


জনগণের ভোটে, জনগণের টাকায় ক্ষমতারোহনের পর নেতারা হয়ে যাবেন অতিমানব। তাদেরকে আর সাধারণের মাঝে দেখা যাবে না, অথবা সাধারণেরা তাদের 'সাধারণ আবদারগুলো' জানাবার জন্য তাদের নেতাদের আর কাছে পাবে না। প্রকৃতঅর্থে, জনতার নিকট থেকে তাদের নেতার বিচ্ছিন্নতার শুরু ওখান থেকেই, ওই মুহূর্ত থেকেই। অন্যদিক দিয়ে, নেতাও মন্ত্রী বা সংসদসদস্য হবার পর, ভিআইপি ক্যামেফ্লাজে থাকার কারণে, তিনি আর জনবান্ধব হবার সুযোগ পান না, বা সুযোগ নেননা। এন্টি-ইনকামবেন্সি ফ্যাক্টর, বা ক্ষমতাসীনদের জনপ্রিয়তা হারানোর প্রক্রিয়াটি ওখান থেকেই শুরু।


যা হোক, এই ভিআইপি কালচারকে সমূলে উৎপাটন করার কথা দিয়েছেন দিল্পীর নতুন অভিষিক্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের কোন মুখ্যমন্ত্রীকে নিয়ে দেশবিদেশের সংবাদ মাধ্যম এত খবর দেয় নি এর আগে। বিগত ৪৯ দিনের মেয়াদেও তিনি ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সরকারি বাসভবন নেবেন না। ‍"সাধারণ মানুষ যদি লাইনে দাঁড়িয়ে বাসে ওঠতে পারে, তবে একজন মন্ত্রী (সাধারণ মানুষের সেবক) তা কেন পারবেন না?" কেজরিওয়ালের প্রশ্ন।


এমন প্রশ্ন আমাদেরও। ইউরোপিয়ান দেশগুলোতে, সামাজিক ন্যায়বিচার যেখানে শতবছরের ঐতিহ্য নিয়ে আছে, সেখানে মন্ত্রীরা এত ওপরে বাস করেন না। গণ যানবাহনে করে অফিসে যাতায়াতের ছবিও দেখতে পাওয়া যায়। হাটেবাজারেও তাদেরকে দেখতে পাওয়া যায়। গরিব দেশে যেমন পর্বত-সমান ধনী থাকেন, তেমনি থাকেন হিমালয়-সমান ভিআইপি।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×