somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ ফেব্রুয়ারি: Halo ইফেক্ট আর Horn ইফেক্ট

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে আমার ভালো লাগে কারণ আপনি আমার হারানো বান্ধবির মতো। এই একটি মাত্র কারণে আপনার সবকিছুকে আমি গ্রহণ করি নির্দ্বিধায় নিরাপত্তিতে। আপনার আচরণের কোন বিষয়ে আমার কোন সন্দেহ নেই অথবা পূর্বে থাকলেও দেখার পর তা শেষ হয়ে গেছে। আপনার মন্দ বিষয়গুলো আমার দৃষ্টিতেই পড়ে না, অথবা মন্দ বিষয় আছে বলে মনে হয় না। তাতে আমাদের মধ্যে এক চমৎকার সম্পর্ক বিরাজ করছে। কিন্তু মানুষ হিসেবে নিশ্চয়ই কিছু দুর্বলতা আছে, যা অন্যের পরামর্শে সংশোধন হতো। আমার অন্ধ আনুগত্যের কারণে আপনার শুদ্ধ হবার সুযোগটি আর রইলো না। অথবা, আপনার আচরণের মন্দ দিকটির কারণে আমি কোনদিন ক্ষতির সম্মুখীনও হতে পারি। সেই ক্ষতি থেকে কেউ আর আমাকে রক্ষা করতে পারবে না।


অথবা, আপনি আজ আমার ১০০ প্রার্থীর মধ্যে একজন। এক্সিকিউটিভ পদে উপযুক্ত প্রার্থীকে আজ আমার বাছাই করতে হবে। কথার মধ্যে আপনার হাসিটুকু আমার ভালো লেগে যায়। তারপর থেকে আপনার সবকিছুকে আমি ইতিবাচকভাবে দেখতে শুরু করলাম। সব উত্তরকে কোন-না-কোনভাবে সঠিক হিসেবে মেনে নিলাম। আপনি নির্বাচিত হলেন আমার এক্সিকিউটিভ হিসেবে!



একই আচরণ উল্টোদিকেও একইভাবে সত্যি। যেমন আপনার বাড়ি একটি বিশেষ জেলার হবার কারণে শুরু থেকেই আপনার প্রতি আমি ক্রিটিকেল। সবকিছুকেই আমার পূর্বধারণা দিয়ে যাচাই করে দেখছি। সবকিছুকেই আমার গোলমেলে লাগছে। অবশেষে আপনাকে আর বাছাই করা হলো না।



আমাদের আট বছরের সন্তানকে দশ টাকা এবং পাঁচশ টাকার নোট এক সাথে দিলে, সে দান করার সময় পাঁচশ টাকার নোটটি আগে দিয়ে দেয়। আমরা তো হাসতে হাসতে শেষ। সে এখনও ভালোমতো টাকার ব্যবহার শিখে নি। তো তাকে জিজ্ঞেস করলাম, কেন তুমি পাঁচশ টাকার নোট আগে দিলে? সে সরাসরি কোন উত্তর দিলো না। লজ্জিত হলো। পিড়াপিড়ি করার পর সে আমাদের জানালো যে, গোলাপি রঙের (দশ টাকার) নোটগুলো সে সংগ্রহ করছে। রঙের কারণেই পাঁচশ টাকার নোটগুলো তার পছন্দের নয়।



মাত্র একটি বিষয় দিয়ে আমরা একজন মানুষের সামগ্রিক আচরণকে মূল্যায়ন করে ফেলি। আমাদের সমাজে এরকম মনোভাবের মানুষ প্রায় সকলেই। কেউ এটি বুঝতে পারি, কেউ এটি বুঝতে পারি না।

বিষয়টি এত ভালো যে এটি আ্মার সমগ্র আবেগকে নিয়ন্ত্রণ করে ফেলে। একটি ভালো গুণ দিয়ে ব্যক্তির সবকিছুকে আমরা ভালো হিসেবে মেনে নেই।একে বলে ‌'হেইলো ইফেক্ট'। প্রেমের ক্ষেত্রে হেইলো ইফেক্ট খুব বেশি কাজ করে! হয়তো ওটি তখন ইতিবাচক ফলই নিয়ে আসে। কিন্তু নিয়োগ বা কোন কাজের জন্য বাছাইয়ের সময় হেইলো ইফেক্ট এর প্রতিফল খুবই খারাপ। বিপরীতক্রমে, ব্যক্তির একটি খারাপ গুণ চোখে পড়ার পর তার সবকিছুকে আমরা যখন খারাপ ভাবতে শুরু করি, তখন সেটাকে বলা হয় ‌'হর্ন ইফেক্ট'। এটিও একইভাবে বিপজ্জনক।




এসব মনোবিজ্ঞানের টার্ম নিয়ে চিন্তিত হতে চাই না। আমার বক্তব্য হলো দেশের মানুষের রাজনৈতিক মতাদর্শ নিয়ে। ভোটের দিন কি দেশের মানুষগুলোর মনে হেইলো এবং হর্ন ইফেক্ট বেশিমাত্রায় কাজ করে? যদি তা করে, তবে নির্বাচনের কয়েকদিন পরই আমাদেরকে আক্ষেপ করতে হবে। আমাদের দেশের মানুষগুলো কেন বিএনপি অথবা আওয়ামিলীগের সমর্থন করে, আমি মাঝে মাঝে ভাবি।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×