somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৩ এপ্রিলের ডায়েরি: বাংলাওয়াশ এবং বিগত কিছুদিনের অস্বস্তি

২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় করে ওঠতে পারছি না বেশ কয়েকদিন ধরে। বাদশাহ সোলায়মান (আ.) বলেছিলেন, পতনের পূর্বে অহংকার। পাকিস্তানের বাংলাদেশ সফর দিয়ে তার সেই কথাই সত্য প্রমাণিত হলো। পাকিস্তান এবার তাদের দল পাঠাতে গড়িমসি করেছিল। নির্লজ্জ দরকষাকষিতেও তারা লিপ্ত হয়েছিল। অনাকাঙ্ক্ষিত হলেও সিরিজ থেকে প্রাপ্ত লাভের অর্ধেক তারা দাবি করে বসে। তারা নাকি বেশি ‌'সেইলেভল' - অর্থাৎ তাদের আকর্ষণেই মানুষ টিকিট কিনে খেলা দেখবে, এই তাদের যুক্তি।

টাইগাররা গতকাল সিরিজের শেষ ম্যাচটিতেও প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রমাণ করে দিলো, কারা বেশি সেইলেভল। তিনটি ম্যাচের একটিতেও পাকিস্তানি খেলোয়াড়রা মাথা তুলে দাঁড়াইতে পারেন নি, বরং প্রতিটি ম্যাচেই আমাদের রয়েছে সেন্চুরির রেকর্ড। এতে পাকিস্তানের কেবল খেলার পরাজয় হয় নি, তাদের অতিরিক্ত অহংকারেরও পতন হয়েছে।



খেলায় জয়ের আনন্দের সাথে রয়েছি কিছু অস্বস্তি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি হয়েছে, তার বড় প্রমাণ হলো গত ২১ এপ্রিলে সংঘটিত ব্যাংক ডাকাতি ও মানুষ হত্যা। প্রকাশ্য দিবালোকে সিনেমার স্টাইলে কিছু যুবক এসে ম্যানেজারের কাছে ভল্টের চাবি চায়। না দিতেই গুলি। তাতে ম্যানেজার এবং গানম্যানসহ ৫/৬ জন স্পটেই মৃত্যুবরণ করে। এমন লৌমহর্ষক ঘটনা কেবল মুভিতে দেখতে পাওয়া যায়।

একটি অকথ্য নারী-নির্যাতনের ঘটনা ঘটেছে এবারের বর্ষবরণ উৎসবে। এর বর্ণনা দিতেও রুচিতে বাধে। দেশের সুশীল সমাজ বিভিন্ন জায়গা থেকে প্রতিবাধে ফেটে পড়ে। ছাত্র শিক্ষক পেশাজীবী সকলের মুখেই ছি ছি রব। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত একটি প্রতিষ্ঠানের আঙ্গিনায় এত দুঃসাহসিক নোংরামি করার সাহস কাদের হয়, সেটি সহজেই অনুমেয়। মানুষ এর প্রতিবাদও করতে পারছে না। অনুমিত অপরাধীরা এসে বাধা দিচ্ছে।

যত অভিযোগই থাকুক না কেন একজন সম্মানীত ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণ করা গর্হিত অন্যায়। একটি দলের প্রধান যখন সহিংস আন্দোলনকে বিদায় জানিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন, তখন তাকে স্বাগত জানানো ছিল সভ্য আচরণ। কিন্তু তার গাড়ি বহরে চলছে পুনপৌনিক আক্রমণ। একাজটিও যে সাধারণ জনগণের নয়, তা যে কেউ বুঝতে পারবেন।

উপরোক্ত ঘটনাগুলো কেবল অগণিত ঘটনাবলীর কয়েকটি নমুনা। এমন যদি চলতে থাকে, তবে বিরোধীদলের নেতৃত্ব ছাড়াই মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×