somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা লানচোন গল্পের সেই পীচ ফল

২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্যা লানচোন গল্পের সেই পীচ ফল

প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম সমারসেট মমের অনেক গল্পের মধ্যে একটু বেশিই পরিচিত ‘দ্যা লনচন' গল্পের লেখক ও চরিত্রটি অনেকের হৃদয়ে গেঁথে আছে। ফয়েটস হোটেলে নানা লোভনীয় এবং আকর্ষণীয় খাবারের মধ্যে পীচ ফল ছিল অন্যতম একটি আইটেম। সেই পীচ ফল-এর সঙ্গে আমাদের অনেকের পরিচয় নেই। সংবাদপত্রের কল্যাণে বিগত ক’বছরে ছবি এবং তথ্য জানার কিছুটা সুযোগ অনেকের হলেও খুব কাছ থেকে ফল গাছটি দেখা কিংবা একটু পরখ করার সুযোগ খুব কম জনেরই হয়েছে, তা নির্দ্বিধায় বলতে পারি।

পীচ সাধারণত শীত প্রধান অঞ্চলের ফল হলেও এর আদিনিবাস আজো অজানা। ৮ থেকে ১২ মিটার উচ্চতাবিশিষ্ট মাঝারি আকারের বৃক্ষ জাতীয় গাছটির পাতা ডালিম বা শরিফার পাতার মতো। পাতার গোড়ায় ছোট ছোট অনেক পাতা দেখা যায়। ফুলের বর্ণ লাল বা গোলাপী হতে পারে। ফলের আকার ডিম্বাকৃতি, অনেকটা হরিতকির ফলের সঙ্গে তুলনীয়। ফলের শীর্ষভাগ আমের মতো বাঁকানো এবং সূঁচালো। সাধারণত ফলের বর্ণ সবুজ, তবে পাকলে হালকা হলুদের ওপর লালচে আভার সৃষ্টি হয়। তিন থেকে আট সেন্টিমিটার ফলের খোসা অল্প চাপে সহজেই খুলে আসে। কাঁচা ফল ভীষণ শক্ত, বহিরাবরণ বা খোসা বেশ খসখসে। ফলের শাঁস রসালো হালকা হলুদ এবং ভেতরের দিকটাও লাল। শাঁসের স্বাদ টক। ফলের ভেতরে খয়েরি বর্ণের শক্ত বিচি দেখা যায়। পীচ ফলের বৈজ্ঞানিক/ উদ্ভিদ তাত্ত্বিক নাম Prunus Persica। পরিবার Rosaceae। পীচ ফল পাকে মে-জুন মাসে। পীচ ফল পুষ্টিকর এবং নানা ওষুধি গুণসম্পন্ন। প্রতি কেজি ফল থেকে পাওয়া যায় প্রায় ৪৭০ ক্যালরি শক্তি। ১৮ থেকে ২০ বছর পর্যন্ত ভালো ফলন দিয়ে থাকে। প্রতি গাছে গড় উৎপাদন ৩০ থেকে ৩৫ কেজি।

পীচ ফলের স্থানীয় কোনো নাম নেই। দিনাজপুর, নাটোর, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর, সাভার এলাকায় পীচ গাছ চোখে পড়ে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের জার্মপ্লাজম সেন্টার বেশ কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে চারা তৈরি করে আসছে। ভারতের সিমলাতে অসংখ্য পীচ গাছ চোখে পড়ে। চোখ কলম করে পীচ ফলের নতুন বংশধর সহজে সৃষ্টি করা যায়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×