somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবীদের মতামত রাবিশ ও বোগাস: অর্থমন্ত্রী

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবীদের মতামত রাবিশ ও বোগাস: অর্থমন্ত্রী

হল-মার্ক নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকারদের সাম্প্রতিক মতামত ‘রাবিশ ও বোগাস’ বলে মন্তব্য করে আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ব্যাংকিং খাতে পৃথিবীজুড়ে জালিয়াতি হয়, নানা দুষ্টুমিও হয়। বাংলাদেশেও সেটা হয়েছে। তবে এটা ভয়ংকর কিছু না। যে যা-ই বলুক, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো সময়।’
আজ শুক্রবার সকালে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় রূপালী ব্যাংকের ৫১৩তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘হল-মার্কের এমডি জেলে রয়েছেন, তাঁর শাস্তি হবেই। এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংকাররা হইচই শুরু করেছেন। ওনাদের কাজই হচ্ছে হইচই করা। যাঁরা এই চিত্কার-চেঁচামেচি করছেন, তাঁরা দেশের মঙ্গল চান না।’
সোনালী ব্যাংকে অর্থ আত্মসাতের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘হল-মার্ক একটি দুষ্ট প্রতিষ্ঠান। জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাত্ করেছে। এ জালিয়াতির বিচার অবশ্যই হবে।’
আবুল মাল আবদুল মুহিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘তিনি যা করছেন, দেশের স্বার্থে করছেন না। এটা পুরোপুরি দেশের সঙ্গে শত্রুতা।’ এ ছাড়া খালেদা জিয়া জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা ও রক্ষাকর্তা হিসেবে দেশে নৈরাজ্য চালাচ্ছেন বলেও অভিযোগ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ আহমদ প্রমুখ।
এর আগে গত বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী হল-মার্কের এমডি, চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জামিনে বের করে আনার চিন্তা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছিলেন।

(প্রথম আলো অন লাইন নিউজ)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×