somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮ অক্টোবর জাহেলিয়াতের আওয়ামী ভার্সন

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ অক্টোবর জাহেলিয়াতের আওয়ামী ভার্সন
বোরহান উদ্দিন রুবেল

আজ সেই ভয়ালো ২৮ অক্টোবর , ২০০৬ সালের এই দিনটি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক দিন আর গণতন্ত্রের জন্য এটি একটি কলঙ্কজনক অধ্যায় । অথচ এই কলঙ্কজনক অধ্যায়টি যার নির্দেশে তাঁর সোনার ছেলেরা এই লগি-বৈঠার মাধ্যমে চালিয়েছিল, তিনিই নাকি এখন বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা আওয়ামীনেত্রী হাসিনা ওয়াজেদ । একজন আক্ষেপ করে বলেছিল সব সম্ভাবনার দেশ হলো এই বাংলাদেশ আর যদি তা হয় আওয়ামীলীগ ও পুলিশের ক্ষেত্রে তাহলেতো কোন কথাই নেই । সেই দিনকার পুলিশের নীরবতা আর ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির পুলিশের হিংস্রতা তারই প্রমাণ করে । ২৮ অক্টোবর বা ২০০৪ সালের গ্রেনেড হামলা যারাই চালিয়েছেল তারা কোন দলের বা কোন মতের অথবা কোন পথের তা মূল বিষয় নয় , মূল বিষয় হল তারা গণতন্ত্র ও মানবতার শত্রু । সেখানে কতজন মারা গেছে অথবা আহত হয়েছে সেটার সংখ্যা মূল বিষয় নয় , মূল বিষয় হলো যেভাবে হত্যা করা হয়েছে এটা কোন বিবেক সম্পন্ন মানুষ করতে পারেনা । মজার ব্যাপার হলো এটা কোন বিবেক সম্পন্ন মানুষ করেওনি , যিনি এটার আদেশ দিয়েছে তাকে অনেক আগেই সুপ্রিমকোর্ট রং হেডেড বলে রায় দিয়েছে । এই রং হেডেড নেত্রীর সাথে ১৪ দলের যারা ছিল তাদের মধ্যে অন্যতম হলো ইনু আর মেনন সাহেবরা । অথচ এখন তাদের বক্তব্যের সিংহভাগেই গণতন্ত্রের কথা বলে । আর বাংলার অবলা মানুষকে তা দেখতে ও শুনতে হয় । সুপ্রিমকোর্টের আইনজীবী তুহিন মালিক বলেছিলেন , আগে ছিল আইয়ামে জাহেলিয়াত আর এখন চলছে আওয়ামী জাহেলিয়াত । আমারতো মনে হয় ২৮ অক্টোবরের মাধ্যমেই শুরু হয়েছিলো জাহিলিয়াতের এই আওয়ামী ভার্সন । ২৮ অক্টোবরের যে মামলাটি ছিল তা খারিজ করে দিয়েছে এই আওয়ামী সরকার । আওয়ামীলীগের নেত্রী হাসিনা ওয়াজেদের নেত্রিত্তে যে নারকীয় হত্যাকাণ্ড ১৪ দল চালিয়েছিল তাঁর বিচার এই সরকারের আমলে যে হবেনা তা দিবালোকের ন্যায় সত্য । বরং আমরা দেখেছি তৃতীয় মুক্তযুদ্ধাদের যে সংগঠন গণজাগরণ মঞ্চ , এটার অগ্রভাগে ছিলেন তাদেরই একজন , লাশের উপর নিত্ত করা সেই বাপ্পাদিত্ত বসু । আজব ব্যাপার হল সে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু মতালম্বি , সে যখন কোন মুসলমানের লাশের উপর নৃত্য করলো তা করলো রাজনৈতিক কারণে তাতে কোন সমস্যা নেই আমাদের সু-শীলদের । কিন্তু কোন সময় যদি তাকে মেরে কেউ নৃত্য করে তখন তা হবে সাম্প্রদায়িক । এই কথাটি সবার আগে যিনি বলবেন তিনি হলেন আমাদের দেশের তথাকথিত (আওয়ামী ) মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান । তাই মাঝেমাঝে মনে হয় কারা যে আসলেই সংখ্যালঘু এটা মনেহয় নতুন করে চিন্তার সময় এসেছে । যাইহোক যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করা বা হওয়া উচিৎ অথবা করা হবে বা হতে হবে । সে যে দলেরই হোক না কেন , তা না হলে আগামিতে যে কেউ হত্যাকাণ্ড করতে দ্বিধা করবে না । আর যদি বিচার না করে বরং তাদের রাষ্ট্রের বা দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয় । তাহলে তা আমাদের গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা বিগ্নিত করবে । আমাদের উচিৎ যারা ২৮ অক্টোবরের এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে নিহত হয়েছে তাঁদের জন্য আল্লাহর কাছে মাগফেরাত কামনা করা এবং প্রতিজ্ঞা করা বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড আর করবোনা । সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো , যারা ২৮ অক্টোবর বা বিশ্বজিতের হত্যাকাণ্ড অথবা ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আঃ মালেককে হত্যা করেছে তারা আজ শিল্প ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী , আবার কেউ সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আর অনেক গুরুত্বপূর্ণ পদে আছে । তাই বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে যাতে এই খুনি ও অশুভ শক্তিরা যেন এইদেশের কোন গুরুত্বপূর্ণ পদে আসিন হয়ে , আর বাংলাদেশের মানুষের মাথার উপর তথাকথিত গণতন্ত্রের নামে স্বৈরশাসক হয়ে চেপে না বসতে পারে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×