somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুঁজে যাচ্ছি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি চলছি আলোর পথে।আমার সারা শরীরে যেন সুর্যের মত আলো বিকরিত হচ্ছে। হঠাৎ সে সামনে দাড়াল। বলল এ রাস্তা তোমার না। আমি বললাম তুমি আমাকে চেন না। সে বলল আমি জানি তুমি কে। কিন্তু তুমি এ রাস্তার পথিক না। অন্য কেউ। আমি বললাম আমি হচ্ছি আলো আমি আশা। কিন্তু আমার গলা কেঁপে গেল। সে আমার দুর্বলতা এক নিমেষেই বুঝে গেল। আমি বুঝতে পারলাম আমি ম্লান হয়ে যাচ্ছি। কিন্তু আমার মধ্যে থেকে কে যেন বলে উঠল তুমিই পারবে। যদিও আমি এটায় পুরোপুরি আস্থা রাখতে পারলাম না। তবুও আমি যেন আমার পুরনো শক্তি কিছুটা ফিরে পেলাম। কিন্তু আমি আমার নিজস্বতা হারিয়ে ফেললাম। সে আমার দিকে তাকিয়ে আছে নি:শব্দে। তার চোখের ভাষায় করুনা। আমি মাথা উচু করলাম। কিন্তু আমি দ্বিধায় পড়ে গেলমা আমার পরিচয় নিয়ে। আমার রাস্তা আমি চিনতে পারছি কারন এটা আমার স্বকীয় অনুভূতি। কিন্তু আমি কে এ ব্যাপারে আমি দোটানায় পড়ে গেলাম। সে এসবিই যেন বুঝে ফেলল। তার চোখে কি যেন এক অদ্ভুত অশুভ শক্তি। মনে হচ্ছে আমার শক্তিতে যেন সে আরও স্পষ্ট হয়ে উঠছে। আমি প্রাণ পন চেষ্টা করছি তার দিকে না তাকাতে। আমি খুজে যাচ্ছি তখনও। এরপর আমি তাকে এড়াতে অন্য দিকে ঘুরে গেলাম। কিন্তু মনে হচ্ছে তার যেন অজস্র চোখ। আমি দুর্বল হয়ে পড়ছি। আমার মনে হচ্ছে আমি যেন তার কারাগারে আটকে পড়ছি। তখন আমার মনে পড়ে গেল আমার মধ্যে কে বাস করে। সেই পবিত্রতা এবং খাঁটি এক টুকরো অস্তিত্য যেন চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। যেন সে আমাকে পরীক্ষা করছে ,যেন আমাকে বুঝতে চেষ্টা করছে যে আমার নিজস্ব ক্ষমতায় আমি কি আমার পথ তৈরি করতে পারব কিনা। এবং আমি যেন তাকে পেয়ে আমার মধ্যে ইশ্বরকে অনূভব করলাম। এবং তার পরেই তার সেই পবিত্রতার মাঝে সে আমাকে টেনে নিল। আমি বুঝলাম আমার চোখ মুজার সময় হয়েছে। কারন আমাকে আর অই অশুভ চোখের দিকে তাকাতে হবে না। আমি দেখব তার চোখ দিয়ে।কিন্তু আমি এখনো নিজেকে চিন্তে পারছি না। আমি প্রশ্ন নিয়ে তার দিকে তাকাতে দেখি সে যেন জানে তাকে আমি কি জিগ্গেস করব। আর আমার মনে হল সে যেন বারন করছে তাকে জিগ্গেস করতে।
আমাকে যেন বলছে এটা আসলে তোমার নিজেকেই বুঝতে হবে ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ সকাল ১০:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×