somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা পরিবর্তনের অপেক্ষায়

১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক যখন মনে করি জীবন আর খারাপের দিকে যাওয়ার কোন উপায় নাই ঠিক তখন আমার ধারনা ভুল প্রমান হয়ে যায়। এটা একটা মজার খেলা !
এখনও আমার লক্ষ্য ঠিক আছে তাই এখন হাসতে পারতেছি।
এখন হারতে হারতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর হারব না। আমি একটা পরিবর্তন আনব । আমার নিজের চেষ্টা দিয়ে।

আজকে কিছুতেই একা থাকা সম্ভব ছিল না আমার জন্য। তাই গেলাম শাওনের মেসে। ওখানে কিছুক্ষন সবার সাথে মিশে গেলাম তাই কিছুক্ষন ভাল থাকা। জীবন যেন এখন একটা রিকশায় উঠা যাত্রীর রাস্তার মত । চালককে যেন বলা হয়নি কোন পথে যেতে হবে। রাস্তা নির্ধারনের ক্ষমতা যেন আর যাত্রীর হাতে নেই।

আমি ভাবছিলাম আমার হাতে সময় আছে। কিন্তু দেখা গেল সময় আসলে আমার বোঝার অনেক আগেই শেষ হয়ে গেছে। আলৌকিকতায় বিশ্বাস করি না বলে যত চিৎকার করি না কেন অসহায় মুহুর্তে ঠিকই কোন মিরাকলের আশায় বসে ছিলাম। মানুষের একটা প্রবৃত্তি অন্যের উপর নির্ভর করার। আমিও মনের এক কোনায় যার অস্তিত্ব আমি সাধারনত স্বীকার করতাম না সেখানে কোন এক শর্বশক্তিমানের সাহায্যের আশা এখনও বাস করে। যত মুখে না বলি না কেন হাজার বছরের মানুষের মধ্যকার এই প্রবৃত্তি এত সহজে দুর করা যায় না।

আমার কাধে দায়িত্বের বোঝাটা না থাকলে আমিও হয়ত ভেংগে পড়তাম। হতাশায় ডুবে যেতাম। কিন্তু কি আর করা আমিত স্বপ্ন দেখা বন্ধ করতে পারি না বা চাইও না। তাই এখনও কোন সুন্দর দেখলে মুগ্ধ হই ,কোন শিশুর মুখের হাসি দেখলে মনটা অনেক ভাল হয়ে যায়। তুচ্ছ সব ঘটনা এখনও অনেক হাসায়। এখন আমার বন্ধুদের সাথে গলা মিলাতে পারি ।ওদের হাসি ভাগ করতে পারি দুঃখের সময় পাশেও থাকতে পারি। আমি জানি জীবন যত খারাপ হোক না কেন আমার হাসি থামবে না। আমি খারপের দিকে পিঠ দিয়ে ভালর খুজে সবসময় হাটতে থাকব। আমি অনেক চেন্জ হতে চেয়েছিলাম। আর না। আমি আমার মত থাকব।
আমার আমিত্ব আর কেউ বদলাতে পারবে না।

একটা বই লিখে ফেলতে ইচ্ছা করে। আমার গল্প । যেখানে আমার সব সপ্ন গুলা সত্য হয়ে থাকবে। বইটা পড়ব আর ভাবব অন্য কোন জগতের আমার জীবন হয়ত ঠিক একরমই চলছে। এই কল্পনা অনেক আনন্দের । কিন্তু অল্প সময়ের । যেই বইয়ের কাহিনী অন্য সব গল্প বইয়ের মতই। যেখানে আমি হলাম শেষ পর্যন্ত জয়ী। এই মাত্র মনে হল যে আমি কেন ভাবতেছি আমি এরমধ্যেই হেরে গেছি!!! আমার জীবন এখনও অনেক বাকি । সবাইকে আমন্ত্রণ করব আমি এ জীবনে। চেষ্টা করব ঐ বইয়ের কাহিনী যেন শুধু একটা কাহিনী না হয়। ওটা যেন আমার জীবনের কাহিনী হয় ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১০ ভোর ৪:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×