somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্টভিউ - একটি চমৎকার ই-ম্যাগ রিডার

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারা কি কেউ কোন ই-বুক রিডার ব্যবহার করেছেন ? কিংবা হাল আমলের আইপ‌্যাড ? সেগুলোতে নাকি আঙ্গুল দিয়ে ইবুক এর পাতা উল্টানো যায়। আমার এগুলো নেই আর তাই অভিজ্ঞতাও নেই। তবে অনেককাল আগে পরিচয় হয়েছিল ফ্লিপ বুকের সাথে, যেখানে কারসর দিয়ে পাতা উল্টানো যেতো। যে কোন কারণেই হোক এই ফ্লিপ বুক তেমন জনপ্রিয়তা পায় নি।

সেদিন হঠাৎ করেই বাংলা ডিকশিনারী খূজতে গিয়ে গুগলের একটা এডে চোখ আটকে গেল। এডে বলা হয়েছিল ৭০০০ ই-ম্যাগাজিনের কথা - সম্পূর্ণ বিনা মূল্যে। ক্লিক করেই পেলাম এই মার্টভিউ এর খবর। আর ওদের ডাউনলোডের তালিকায় বেশ কিছু পছন্দের ম্যাগাজিন তো ছিলই। দেরী না করেই নামিয়ে ফেললাম মূল সফটওয়্যার আর বেশ কিছু ই-ম্যাগ। অভিজ্ঞতাটা অসাধারণ।



ফ্লিপবুকের মতোই মাউস দিয়ে পাতা উল্টানো যায় অনায়াসে। এছাড়া আছে উপরে-নিচে বা পাশাপশি রেখে পেজ দেখার সুবিধা। আছে থাম্বনেইল মোড, যেখান থেকে এক ক্লিকেই যেতে পারেন যে কোন পাতায়। আর জুম ইন জুম আউটের ব্যবস্থা তো আছেই।

এতোদিনে নিশ্চয়ই নেট থেকে পিডিএফ ফরম্যাটের অনেক ম্যাগাজিন ডাউনলোড করেছেন। আপনি ইচ্ছে করলে কয়েক ক্লিকেই সেগুলোকে মার্ট ফাইলে রুপান্তর করতে পারেন। এছাড়া জিআইএফ, জেইপিজি, পিএনজি, বিএমপি ফরম্যাটে স্ক্যান করা ম্যাগাজিন দিয়েও তৈরী করতে পারেন এই মার্ট ফাইল।

ইচ্ছে করলে এই মার্ট ফাইলগুলো আপনি অন্যান্যদের সাথে শেয়ার করার জন্য আপলোড করতে পারেন অথবা অন্যান্যদের আপলোড করা ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারেন।

আর এর সবই করতে পারবেন ২২.৩৩ মেগাবাইটের একটি মাত্র সফটওয়্যার দিয়ে।

আরেকটা কথা বলতে ভূরে গিয়েছিলাম। আপনার মনিটরটি যদি হয় টাচস্ক্রীন তাহলে কিন্তু আঙ্গুল দিয়েই ই-ম্যাগের পাতা উল্টাতে পারবেন বাস্তবের বই এর মতো।

তো আর দেরী কেন ...

মার্টভিউ এর সাইট
ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×