somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কর্কট জাতক
শেষ বলে কিছু নেই। যেখানে শেষ সেখানেই নতুন শুরু। শেষ হতে যাওয়া এক ঘুণে ধরা জীবন থেকে নতুন "আমি" কে খুঁজে পেয়েছি। সেই "আমি" আর এই "আমি"র মধ্যে অনেক ফারাক। তাই রোডলাইটের নিয়ন আলোর নিচে দাঁড়ালে নিজেকে অচেনা লাগে।

জিঞ্জার রুট বিয়ার

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলেই ফেসবুকে একজনের সাথে চ্যাট হচ্ছিলো। বেচারা কথার মাঝে বলল যে, "ভাই, আপনারা তো ধুমায়ে মজা করবেন আর আমরা এখানে বসে বসে বিড়ি ফুঁকব।" এই ব্যক্তিও প্রায়ই কলকাতায় আসে। একবার তাকে জিঞ্জার রুট বিয়ার বানিয়ে খাইয়েছিলাম। জিনিসটা নাকি ভালো লাগছে, তাই রেসিপি টা আজ জানতে চাইলেন। আসল বিষয়টা আমি বুঝলাম কিন্তু তাকে আর বললাম না। বিষয়টা আর কিছু নয়, বিষয়টা হলো দুধের স্বাদ ঘোলে মিটানো ;) যাইহোক আমি ভাবলাম রেসিপি টা যেহেতু ডিটেইলস এ লিখবই তাহলে ব্লগেই লিখি। উনার মত আরো অনেকের হয়ত কিঞ্চিৎ উপকারে আসবে। সেই সাথে অনেকে বছরের শেষ রাতে এক নতুন পানীয়ের স্বাদ ও নিতে পারবেন।

এই পানীয়ের সাথে প্রথম পরিচয় মালয়েশিয়ায়। ব্যবসায়িক কাজে একবার মালয়েশিয়ায় গিয়েছিলাম, তখনই প্রথম টেস্ট করেছিলাম "জিঞ্জার রুট বিয়ার"। বিশেষ ভাবে বলে রাখি এটা নন এলকোহলিক পানীয়। তাই হয়ত মুসলিম আরব দের কাছে এটা ভালোই জনপ্রিয়।



রেসিপিঃ
যা যা লাগবেঃ ১, আদা ( টুকরো করে কাটা) খোসা সহ । ( যেহেতু খোসা সহ নিবেন তাই ভালো করে ধুয়ে নিবেন)
২, সেভেন আপ/ স্প্রাইট/ সোডা ওয়াটার। ( সোডা ওয়াটার ব্যবহার করলে টেস্ট ভালো পাবেন, বাংলাদেশে "কিনলে" সোডা ওয়াটার পাওয়া যায়। না পেলে সেভেন আপ বা স্প্রাইট দিয়েও কাজ চলবে)


উপরোক্ত দুইটি উপাদানই মূল উপাদান। এর পাশাপাশি আরো কিছু লাগবে যা প্রসঙ্গক্রমে লেখায় আসবে। প্রথমে আদা ভালো করে ধুয়ে তিন চার টুকরো করে কেটে নিন। এক লিটার পানীয়ের জন্য মোটামুটি সাইজের দুইটি আদা লাগবে। আদা কেটে ৭০০ মিলি পানি সহ চুলোয় বসিয়ে রাখুন। ২০ মিনিট সিদ্ধ করবেন। তারপর তা নামিয়ে ঠান্ডা করুন। এখন ঐ পাত্রের আদা সহ পানি ৫ মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, জুসারেও করা যাবে। এক্ষেত্রে ব্লেন্ডার বা জুসার না থাকলে মস্ত ঝামেলা সহ্য করতে হবে। শিল দিয়ে সেচতে হবে। ব্লেন্ড বা সেঁচা হয়ে গেলে তা ছেঁকে অন্য একটি পাত্রে ঢালুন। এবার গ্লাসে অর্ধেক পরিমাণ করে আদার রস ঢালুন। তারপর এর সাথে আরো অর্ধেক পরিমাণ সেভেন আপ বা সোডা ওয়াটার মিশান। ব্যস হয়ে গেল। স্বাদ বেশি ঝাঁঝালো লাগলে প্রতি গ্লাসে অর্ধেক চামচ মধু মেশাতে পারেন। খুব সহজেই হয়ে গেল "জিঞ্জার রুট বিয়ার"। বছরের শেষ রাতে আজই ট্রাই করুন নতুন এক পানীয়।
আর হ্যা রাহাত ভাই এই যে আপনার রেসিপি। নেন দুধের স্বাদ ঘোলে মেটান ;)

আসছে নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা রইল :)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×