ডাক্তারের ওয়েটিং রুমে বসে আছি। উপরে মাইকে নাম এবং রুম নাম্বার কল করার পর রুগীরা উঠে যাচ্ছে নির্দিষ্ট রুমে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আমি বসে আছি কখন আমার নাম ডাকবে। জার্মান নামগুলো বড়ই অদ্ভুত লাগে আমার কাছে। ইংরেজীতে উচ্চারন করলে কিছু নাম হয় আন্না উ(উ)ষ্টার, কাটজা, ব্যারবেল (ভাগ্যিস
ডোরবেল না!), ইওর্গ, হেলমিশ ইত্যাদি। এইদেশের শহরের নামগুলোও বেশ মজার। যেমন হাগেন, আখেন, এসেন, হাম, কোন, কিল ইত্যাদি!! যাইহোক, আমি বেশ মনোযোগ দিয়ে নামগুলো শুনছিলাম আর মনে মনে হাসছিলাম তাদের নামের বাহার দেখে! কেউ কেউ ওয়েটিং রুমে ঝিমুচ্ছে। কেউ মনযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে, কেউ গল্প করছে। তখন নাম ডাকা শুনতে না পারলে নার্স ওয়েটিং রুমে এসে আবার নাম ডেকে যাচ্ছে। আমার বেশ মজাই লাগছে। হটাৎ এক সুন্দরী নার্স এসে ঢুকলেন ওয়েটিং রুমে আর জার্মান ভাষায় বড়ই বিদঘুটে একটা নাম ডেকে এবং সাথে আরও হাবিজাবি কি সব বললেন যার আগা মাথা কিছুই বুঝি নাই। কেউ রেসপন্স করে নাই দেখে নার্স আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, হেয়া জুত্রাদা? (মি. সূত্রধর?)
হায়রে জার্মান ভাষা!
লেখাটি বিসাগ এর নভেম্বর ডিসেম্বর নিউজ লেটার এ প্রকাশিত শাওন সূত্রধর এর লেখা হায়রে জার্মানি আর্টিকেল এর কিছু অংশ । আর দুটি ঘটনা রয়েছে লেখাটিতে। জার্মানি ও জার্মানিতে বসবাসরত বাংলাদেশী স্টুডেন্ট দের দিনকাল ও জার্মানিতে পড়াশুনা ও আর অনেক কিছু জানতে পড়ুনhttp://www.germanprobashe.com/archives/category/german-probashe-magazine।
প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি - বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)
আপনি এখন ইচ্ছা করলে বাসায় বসেই অনলাইনে আমাদের সাথে জার্মান ভাষা শিখতে পারেন ।
৪ হাজারের ও অধিক মেম্বার সম্বলিত এ গ্রুপের লক্ষ হচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশি স্টুডেন্ট ও জার্মানিতে পড়তে আগ্রহি স্টুডেন্টদেরকে জার্মান ভাষা শেখায় সাহায্য করা ও একটা অনলাইন বেইজড স্টাডিগ্রুপ তৈরি করা। জার্মান ভাষা এর বেসিক জিনিসগুলু প্রতি দিন আপনাদের জন্য পোস্ট করা হচ্ছে গ্রুপ এ। উচ্চারন এর সুবিধার্থে বাংলায় উচ্চারন ও বুঝার জন্য বাংলা অর্থ ও ছবি দেয়া হয় প্রায় প্রতিটি পোস্ট এ। ইউটিউব এর ভিডিও লিংক ও দেয়া হয় যাতে করে জার্মান নেটিভ স্পিকারদের কাছ থেকে উচ্চারন শুনে আরো ভাল ভাবে বিষয়টি বুঝতে পারেন। আরো জানতে দেখুনhttps://www.facebook.com/groups/BSA.learngerman/ গ্রুপে .
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



