somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ সুরঞ্জিতের

১৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদা জিয়ার বাড়ি নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করছেন সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেছেন সাকা চৌধুরী আদালত অবমাননাও করেছেন৷

সাকা চৌধুরী একদিন আগে বলেছেন, ‘‘সাবেক সেনা প্রধানের বিধবা পত্নী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ভিতরের বাড়িতে থাকতে দেয়া হবে কিনা তা সেনাবাহিনীর নিজস্ব ব্যাপার৷ এব্যাপারে সরকারের কিছু বলার নেই''৷

সাকা চৌধুরীর এই বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও আইন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেছেন সেনাবাহিনীর বিষয় হলে রাষ্ট্রের অন্য কোন বিভাগ কথা বলতে পারবেনা সাকা চৌধুরীর এই বক্তব্য একটি বাহিনীর জন্য উস্কানিমূলক – যা রাষ্ট্রদ্রোহিত

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে সেনাবাহিনীর ভূমি অধিদফতর৷ আর খালেদা জিয়া নিজেই আদালতে গিয়েছেন৷ তাই আদালতের রায় তার মেনে নেয়া উচিত৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে মন্তব্য করে সাকা চৌধুরী আদালত অবমাননাও করছেন বলে তার অভিমত৷

আমি এখানে সাকা কিংবা সুরঞ্জিতের পক্ষে কথা বলছি না । আমার কথা হল সরকার-এর বিরুদ্ধে কিছু বললেই তা হবে রাষ্ট্রদ্রোহিতা আর আদালতের রায় পছন্দ না হলেই কিংবা তার সমালচনা করলে তা হবে আদালত অবমাননা , কেন ?

রাজনীতিবিদ দের তো হওয়ার কথা মাটির মত - পাড়াইলেও শব্দ করার কথা না । কিন্তু আমাদের সরকারে যারা আছেন তারা হয় রাজনীতিবিদ না আথবা গায়ে পেট্রোল ঢেলে চলা ফেরা করেন যে কেউ তুড়ি বাজাইলেই তাদের শরীরে আগুন ধরে যায় ।

আর আদালত অনেক গুরুগম্ভির মর্যাদার অধিকারি । তাদের কাজ তারা বিনা সঙ্কোচে , সর্বোচ্চ সতাতর সাথে করবে । কে কি বলল না বলল তা আমলে নেয়ার ও কথা না । সেই আদালত যদি কথায় কথায় অবমাননা হইসে হইসে বলে চেচায় তা হলে বঝতে হবে ঐ আদালতের নিজের দাম ও ব্যাক্তিত্ব এবং গুরুত্ব সম্পর্কে ধারনার অভাব আছে । এরকম ব্যাবহার করলে আদালতকে অনেক হালকা মনে হয় ।

এই জলন্ত রাজনীতিবিদ আর ভাসন্ত আদালত চাই না ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×