somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুড়ছে বাংলাদেশ, জ্বলছে মানুষ

০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩, বাংলাদেশের জন্য নিয়ে এসেছে অনেক গুলো ইস্যু। বিশেষ করে, বহুবছর ধরে চলে আশা মানুষের মনের লুপ্ত তৃষ্ণারই প্রতিফলন ঘটেছে। প্রথমে আসল, শাহবাগ যারা রাজাকার মুক্ত দেশ গড়বার নামে আন্দোলন করল। যোগ দিল হাজারো মানুষ। ছিল তীব্র ইচ্ছা, আবেগ আর ভালবাসা।
সময় গেল যুক্ত হল রাজনৈতিক সম্পৃক্ততা। আবেগ নিয়ে খেলা। নানা ব্লগারদের নিয়ে চলল সমালোচনা। পরিস্কার পানি আস্তে আস্তে ঘোলাটে হতে লাগলো। শুরু হল জামাত-শিবিরের সক্রিয়তা । পুড়ল পতাকা, ভাঙল মঞ্চ। কোথাও কোথাও চলল রিসার্ভ গেম ( প্রতিপক্ষকে খারাপ ভাবে প্রকাশের জন্য নিজে কিছু করে রটনা করা )।
এরপর এলো হেফাজতে ইসলাম, ধর্মীয় দাবি নিয়ে ( সকলের জানা কোন দলের পৃষ্ঠপোষকতায়) এলো শাপলা চত্বরে, লাখো মানুষসহ নিয়ে এলো ১০-১১ বছরের অনেক নিরীহ অবুঝ শিশুদেরও। রক্তাক্ত হল মতিঝিল, পুড়ল পবিত্র গ্রন্থও। কে পুড়ালো? আমি জানি না। Fire-service এর গাড়ি কে পুড়ালো? (আমরা সবাই জানি ) ।
এখনও জ্বলছে আগুন, এখনও হিংসার রক্তে লাল হচ্ছে মাটি। কেউ চায় গদিতে বহাল থাকতে, কেউ চায় গদিতে বসতে। কিন্তু কার কি ? হিংসা- প্রতিহিংসার দাবানলে জনগণই ছাই হচ্ছে। অর্থনীতিই পঙ্গু হচ্ছে, পদ্মার ওপারের কোন কৃষক দুরাশার রাত্রিযাপন করছে।
তবু জ্বলছে আগুন আরও বেশি, আরও অনেক বেশি। পুড়ে ছাই করে দিচ্ছে বাংলাদেশ। শুধুই একটাই কারন, দেড় লক্ষ কিলোমিটারের রাজমুকুট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×