somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ, ব্লগার ও কিছু কথা

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্লগে আমার অ্যাকাউন্ট খুলেছি, প্রায় ৭ মাস হবে। তবে আমি নিয়মিত ব্লগ পড়ি কয়েক বছর ধরে। ব্লগ সাইট বিশেষ করে সামুতে একদিন না ঢুকলে আমার মনের মাঝে এক শূন্যতার সৃষ্টি হয়। এই প্লাটফর্মে এক সাথে দেখা মেলে ভিন্ন মতালম্বি অনেক মানুষের যাদের আছে নিজেদের যুক্তি, সূক্ষ্মপর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি আর বিবেগ-বোধ। বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকি ভার্চুয়াল বর্ণমালাগুলোতে, যেগুলো এক জাদুর স্পর্শে মাতিয়ে রাখে আমায়।

যখন প্রথম প্রথম ব্লগ পড়া শুরু করি তখন থেকে ইমন জুবায়ের কে আমার ভাল লাগতে থাকে। তার লেখায় ছিল এক অন্যরকম মায়া। এমন মায়া যা সবাইকে টেনে আনতে পারত তার লেখার দিকে। আজ তিনি আমাদের মাঝে নেই। তবে আমাদের হৃদয়ে আছে তার প্রতি শ্রদ্ধা, তার লেখনি শক্তির প্রতি ভালবাসা। তাই তখন প্রথম এই সামুতে নিজের অ্যাকাউন্ট খুলি তখন এই মনের অজান্তে নিজের এক আদর্শকে খুজে পাই।আমার দেখা সেরা ব্লগার তিনি। গুরু তোমায় সালাম। স্রষ্টার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।

যতই দিন যাচ্ছে ব্লগের মান আরও বাড়ছে। অনেক নতুন নতুন ব্লগার যুক্ত হচ্ছে তাদের লেখনি শক্তি ও প্রতিভা নিয়ে। আমি জোরালো দাবি করতে পারি যে পড়ার আগ্রহ রাখে সে এই ব্লগে এসে কখনো নিরাগ্রহ হবে না। এখানে পাবে হাজারো ইস্যুর হাজার রকম ব্লগ। সাম্প্রতিক সময়ের বিভিন্ন অবস্থা, ঘটনা নিয়ে হয় তর্ক বিতর্ক; তাছাড়া অনেক তথ্যমূলক ব্লগ তো আছেই। যখন যা জানতে চাচ্ছি সার্চ করে দেখে নিচ্ছি, সুন্দর সুন্দর ব্লগ গুলো মানুষের প্রিয়তে থেকে দেখে নিচ্ছি।

পৃথিবী যেমন উত্তর ও দক্ষিণ দিকে কমলালেবুর মত চ্যাপ্টা, নিরেট বৃত্ত হয় ঠিক তেমনি আমাদের মাঝে আছে কিছু এমন ব্লগার যারা ব্লগের অপব্যবহার করছে, অনেক ক্ষেত্রে তা নিয়মের বহির্ভূত। অনেকে ইচ্ছা করে করছে অনেক জানেও না আসলে ব্লগ বলতে কি বুঝায়।
প্রথমে আমরা জেনে নেই ব্লগ কাকে বলে?

ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা এটি নিয়মিত আপডেট করেন।
বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়; অন্যগুলো আরেকটু বেশিমাত্রায় ব্যক্তিগত পর্যায়ের অনলাইন দিনপত্রী/অনলাইন দিনলিপিসমূহ। একটা নিয়মমাফিক ব্লগ লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পেজ আর এবিষয়ের অন্য মাধ্যমের লিংকের সমাহার/সমষ্টি। পাঠকদের মিথষ্ক্রিয়াময় ছাঁচে মন্তব্য করার সুবিধে-রাখা বেশিরভাগ ব্লগের একটা গুরুত্বপূর্ণ দিক। প্রায় ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিওর (পডকাস্টিং) ওপর। মাইক্রোব্লগিং-ও আরেকধরনের ব্লগিং, ওটায় খুব ছোট ছোট পোস্ট থাকে।

( তথ্যসুত্র ঃ উইকিপেডিয়া )

আশা করি ব্লগ কাকে বলে এটা বুঝতে পারলেন। এখন ব্যক্তিগত দৃষ্টিতে কিছু ভিক্তিহীন ব্লগ শ্রেণীবদ্ধ করে দেখানোর চেষ্টা করছি

১) হেল্পান পোস্ট ঃ
প্রতিনিয়ত আমরা এই ধরণের পোস্ট দেখে থাকি যেখানে ব্যবহারকারি নিজের কোন প্রশ্নের উত্তর চেয়ে পোস্ট করে। মুলত ১-২ লাইন হয়ে থাকে। যেমনঃ YouTube কিভাবে ওপেন করবো হেল্পান, প্যাটেন্ট কিভাবে করবো হেল্পান, কিভাবে রূপ-চর্চা করবো হেল্পান ইত্যাদি [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করার নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ]

প্রতিকার ঃ অনেক সাইট আছে যেগুলো আমাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এর আন্তর্জাতিকভাবে ব্যবহারিত Answers , Yahoo Answer , Ask , Wikihow বিশেষভাবে জনপ্রিয়। তাছাড়া বাংলায় হেল্প পেতে রয়েছে Answerbd . আইটি সম্পর্কিত কোন তথ্য পেতে রয়েছে techtunes , tunerpage । ঢাকায় দাপ্তরিক আনুষ্ঠানিকতার অসুবিধার জন্য Online-Dhaka .
ব্লগে হেল্পান পোস্ট দেয়া মানে চায়ে লবন দেয়া।

২) প্রমোশন পোস্ট ঃ
আসলে এই সব পোস্ট আগেই করা হয়ে থাকে। তবে যখন কম পঠিত হয় তখন আগের পোস্ট গুলো লিঙ্ক হিসেবে নিয়ে অন্য কোন আকর্ষণীয় শিরোনামে পোস্ট করা হয়। যেমনঃ বিষয়ের সাথে যুক্ত থাকে “ না দেখলে পস্তাইবেন”, “প্রিয়তে দেয়ার মত পোস্ট”, “ ১৮+ ( যদিও ১৮+ কিছুই নাই)” “ এইখানে কিছু নাই, এই লিঙ্কে যান” ইত্যাদি [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করাই নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ] পোস্টের সাথে সম্পৃক্ত লিঙ্ক দেন কে মানা করেছে, তবে এভাবে হতাশ করার কি মানে আছে।

প্রতিকারঃ নৈতিক দিক চিন্তা করেন ভাল ভাল পোস্ট করতে থাকেন বেশি পঠিত হওয়া মানে ভাল ব্লগ হবে এটা কোন কথা না , মানুষ যেন আসলেই ভাবে না দেখতে পস্তাইত এমন কিছু লিখে যান। আশা করি একদিন পিন পোস্টে আসতে পারবেন।

৩) গালিগালাজ পোস্ট ঃ
আগে এগুলা অনেক দেখতাম, এখন কিছুটা কমেছে। মডুদের ধন্যবাদ উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য । এখানে মুলত রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় বিভিন্ন ইস্যুকে গালিগালাজের মাধ্যমে নিজের মনের কয়লা দূর করার চেষ্টা করা হয়। অনেক সময় বিভিন্ন যুক্তি থাকে বেশির ভাগ ক্ষেত্রে যুক্তি কম গলাবাজি বেশি হয়। এসব ব্লগ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে বেশি পরে আবার এসব ব্লগাররা ব্লকও খায়। উদাহরন ঃ বিপ ! ( দুঃখিত আমি মুখ খারাপ করলাম না বুঝে নেন)

প্রতিকারঃ মুখ খারাপ করে না বরং ভদ্রভাবে যুক্তি দেন, মুখ খারাপ করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। ভুল হোক নম্র যুক্তিবাদিদের সবাই পছন্দ করে কারন তারা মুখ বন্ধ করতে জানে। বেশি করে পেপার, ম্যাগাজিন পড়ুন টকশো দেখুন। যুক্তি এমনেই বের হয়ে যাবে। গলা ফাটান মানা নাই। গালিগালাজ কইরেন না। মানুষের সবচেয়ে নিকৃষ্ট অভ্যাসের মধ্যে গালি একটা।

৪) বিজ্ঞাপন পোস্ট ঃ
ফ্রি সাইট পেয়ে অনেকে এখানে বিজ্ঞাপন দেয়ার চেষ্টা করে। অনেক সময় খেলাম করবেন কিছু পোস্ট আছে যেমন ঃ হার্টের রোগের জন্য এই ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডিভোর্স লয়ার ইত্যাদি। [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করাই নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ]

প্রতিকারঃ মডুরা একটু সোচ্চার হন। অনেক কষ্ট করে এই সাইটটা তৈরি করেছেন মাগ্না বিজ্ঞাপন দেয়ার জন্য না আশা করি। । আর যারা এমন পোস্ট দেন নিজেদের নৈতিক দিক চিন্তা করেন, বিজ্ঞাপন দেয়ার জন্য অনেক সাইট আছে, যদি সামুতেই দিতে চান দয়া করে সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেন। একটু টাকা পয়সা খরচ করা শিখেন। ১০০ টাকার হালাল রুজি ১০০০০ টাকার হারাম রুজি থেকে অনেক উত্তম।

তথ্যের নির্ভুলতা ঃ
আমরা অনেক সময় অনেক কিছু পোস্ট করি যেখানে বলে থাকি অমুক পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমুক পত্রিকায় বলা হয়েছে ইত্যাদি। তবে এসব কিছু বলার সময় লিঙ্ক দেই না। ফলে পাঠকরা বিভ্রান্ত হয়, অনেক সময় ভুল তথ্যের আলোকে অনেক কিছু ভাবতে পারে। এমন ফাযলামি করবেন না। কষ্ট করে লিঙ্ক দিবেন। যদি কপিরাইট আইন জেনে থাকেন তাহলে এমন করবেন না আশা করি।

সবশেষে আশা করবো আমাদের মুক্ত ও সুন্দর চিত্তনের ব্লগাররা দেশের ব্লগের মানকে আরও উপরে নিয়ে যাবে আরও সুন্দর করবে। এক সুন্দর ব্লগ পরিবেশের আশা রেখে বিদায় জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:০২
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×