
আজ আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরে সুতা কারখানার নারী শ্রমিকদের প্রতিবাদের প্রেক্ষিতে ব্যাপক পুলিশি নির্যাতন চালানো হয়। আমেরিকার সোস্যালিস্ট পার্টির ঘোষনা অনুযায়ী ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারী সর্বপ্রথম জাতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯১০ সালের আগস্ট মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের নারী সম্মেলনে আমেরিকার সোস্যালিস্টদের ও জার্মানের সমাজকর্মী লুইজ জেটজ এর প্রস্তাবের ভিত্তিতে নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর একটি "আন্তর্জাতিক নারী দিবস" উদযাপনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহীত হয়। এই সম্মেলনে বিশ্বের ১৭টি দেশ থেকে ১০০জন নারী আন্দোলনের নেত্রী অংশগ্রহণ কেরন এবং নারীদের জন্য এমন উদ্যেগের সাথে সংহতি প্রকাশ করেন। পরবর্তী বছর অর্থাৎ- ১৯১১ সালের ১৮ মার্চ এক মিলিয়নেরও বেশি মানুষের অংশগ্রহনে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মনী এবং সুইজারল্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। পশ্চিমা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস জনপ্রিয়তা লাভ করে ১৯৭৭ সালের পর থেকে যখন জাতসংঘের সাধারণ পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি বছর ৮ মার্চ নারীর অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় "আন্তর্জাতিক নারী দিবস" উদযাপনের আহবান জানানো হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




