আমি তো আমাকে হারিয়ে ফেলেছি
সবুজে প্লাবিত পল্লীর গাঁয়
তুমি কি দেখেছো আড়িয়াল গ্রাম
অবাক সুচারু এই বাংলায়?
সারি সারি ধান শাপলার শাখা
ডগা তুলে খায় দোল
বৃষ্টির ফোঁটা জলের কপোলে
যেন অনুপম টোল
আবার কখনো হারিয়ে যদি যাই
অন্য কোথাও পাবে না আমায়
আমাকে খুঁজে পাবে তুমি এই
নিভৃত ঠিকানায়
গ্রামগুলি যেন গলাগলি ধরে
দাঁড়িয়ে রয়েছে ঠায়
মানুষ ও পাখির গানে কোলাহলে
প্রান্তর ছেয়ে যায়
চলছে জীবন উচ্ছলতায়
চির সংগ্রামে, প্রেমে, মানবতায়
ঘামে ও রুধিরে প্রেরণার ফুল
প্রাণে প্রাণে চমকায়
২৮ জানুয়ারি ২০২৬
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া
গানের লিংক :
১। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সোনারু ও সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৪। আমার কণ্ঠে মূল গান (খালি গলায়) : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




