এশিয়া কাপে প্রথমবারের মত ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিল বাংলাদেশের টাইগাররা। আগের দিন জিততে জিততে হেরে যাওয়া দলের সাথে আবারও মহারণ ছিল আজ। অর্থাৎ পাকিস্থানের বিপক্ষে টাইগারদের চুড়ান্ত লড়াইয়ের দিন ছিল আজ। টসে জিতে ফিল্ডিং পছন্দ করার উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপের মুখে রাখে টাইগাররা। শেষপর্যন্ত মাত্র ২৩৬ রানে গুটিয়ে যায় পাকিস্থানের ইনিংস। জয়ের লক্ষে ২৩৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে টাইগাররাও ছিল চরম চাপের মুখে। তামিমের দুর্দান্ত পারফরম্যান্স আর সাকিবের দুরবার ব্যাটিং বাংলাদেশ দলকে প্রায় জয়ের লক্ষে নিয়ে যায়। তবে ওপেনিং জুটির বলখেকো নাজিমুদ্দিনের কারণে বাংলাদেশের রাণের খাতায় সবসময় একটা ঘাটতি থেকেই যায়। টাইগারদের অধিনায়ক মুশফিক এসে ভাল শুরু করলেও স্নায়ু চাপে পড়ে পাড়ি জমান প্যাভিলিয়নের দিকে। মাশরাফির ব্যাক টু ব্যাক চারের মারে খেলায় জয়ের খুব কাছাকাছি আসতেই সেই মাশরাফিকেও ফেরত পাঠায় পাকিস্থানি বোলার। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ আর রাজ্জাকের দিকে চেয়েছিল গোটা বাংলাদেশ। ২ বলে ৪ রান নিতে পারলেই বাংলাদেশ এশিয়া কাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। কিন্তু শেষমুহুর্তে রাজ্জাকের ভুল শর্ট খেলে বোর্ড হয়ে যাওয়ায় সকল আশার গুড়ে বালি পড়ে। একবলে চার রান যেখানে সাহদত হোসেনের মত ব্যাটসম্যান স্ট্রাইকিংয়ে, মাহুমুদুল্লাহ থকলেও কিছু আশা থাকতো। তারপর যা হবার হয়ে গেল শেষ বলে মাত্র ১ রান সংগ্রহ করে ২৩৪ রানে পৌছায় আর পাকিস্থানি দলের কাছে ২ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এই হার আসলে হার ছিলনা। এ হার থেকে বাংলাদেশের ক্রিকেটকে এখন আর কেউ খাট করে দেখতে পারবে না। মাত্র ২ রানের ব্যবধানে জয় পেতে পাকিস্থান দলকে বুঝিয়ে দিয়েছে কত ধানে কত চাল। সেই সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে বাংলাদেশের এই ধারাবাহিক এবং সম্মানজনক লাড়াইয়ের কৃতিত্ব। আজ টাইগাররা বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্নও দেখতে পারে, তাতে কারও চোখ টাটানোর সুযোগ থাকবে না। এই কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেটকে আরো ১ ধাপ এগিয়ে দিল। সাবাস টাইগাররা সাবাস তোমাদের এই মহান অবদান।!
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।