somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আমি

১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একথা সেকথার পর গম্ভীর মুখে সে যখন আমার দিকে তাকালো
তখন ধরেই নিলাম এবার বাছাধন কাজের কথায় আসবে।
তার ভাঙাচোরা মুখ আর কঙ্কালসার দেহের দিকে তাকিয়ে
নিজের বিত্ত আর মেধ বহুল শরীরের প্রতি প্রথম
গর্বে আমার বুক ভরে গেল।
আমার দেহের প্রতিটা লোমকূপ অহঙ্কার চুইয়ে দিতে লাগলো
আমার মনের অন্দরে।
তার খাঁচায় বন্দি পাখির মতন শূন্য দৃষ্টি
আমি উপভোগ করছিলাম তারয়ে তারিয়ে।
আমার জামা থেকে ভেসে আসা দামি সেন্টের গন্ধে
তার গায়ের দুর্গন্ধও দুর করেছে ভাগ্যিস, তা নাহলে
নিজের কাছে নিজেকেই ছোট মনে হত।
পুরানো বন্ধু বলে আমার বর্তমান সমাজ তো আমায় রেয়াত করবে না,
তাদের কৌতুহলী দৃষ্টি আর নিষ্ঠুর চাপা হাসি
আমরা চোখে জ্বালা ধরিয়ে দিতে পারে একমূহুর্তে।
একটা সময় যতই গলাগলি থাক, আজ দুই মেরুতে দাঁড়িয়ে আর যাই হোক
পাশাপাশি বসা চলে না।
কি এত ভাবছিস?
বন্ধুর ভেঙে আসা গলার আওয়াজে একটু ব্যাঙ্গের সুরে বললাম
তুই বল!
তোকে অনেক দিন দেখিনা তাই মনে হল একবার……..
আর কিছু না! আমার অহঙ্কার দাম্ভিক গলায় বলল
তেমন কিছু না, তুই অনেক পাল্টে গেছিস
সেই মানুষটা আর নেই।
আমার অহঙ্কার গলা তুলে বললে,
সময় সবাইকে পালটে দেয়
তোকেই দ্যাখনা, আগেকার সেই অবস্থা তোরওতো আর নেই।
আমার কথা ছাড়, চিরকালের ভবঘুরে আজও তাই
আমার অহঙ্কার বলে,
সংসার করে দেখলি না কেন? অবশ্য এই অবস্থায় সংসারের দায়িত্ব…….
সংসারই তো করছিলাম রে। আমরা মায়ের প্রতি কর্তব্য, এবার আমার ছুটি।
হা হা করে হেসে উঠল আমার দম্ভ।
সংসার করতে বুকের পাটা চাই, চাই অর্থ
নুন আনতে পান্তা ফুরায় যার, সংসারের আসল সুখের মর্ম সে বুঝবে কেমন করে?
আমার কাছে কি চাস?
কি দিতে পারিস তুই?
আমার দম্ভ এবার মাথা তুলে দাঁড়ায়
চাইলে এখন আমি সব দিতে পারি বাছাধন
কিন্তু কেন দেবে, আমার অহঙ্কার আমায় সাবধান করে।
পারিস নাতো? আমার বন্ধুর তোবরানো গালে ইসৎ হাসি খেলে যায়,
দেওয়া যায় না রে, নিজের গড়া সাম্রাজ্যের ভাগ কাউকে দিতে নেই
একা একা ভোগ আর একা একা ভোগ, তোদের জীবনের এই মূলমন্ত্র
আমার বন্ধুর হাত এবার তার ঝোলায় ভিতর ঢোকে,
আমার দম্ভ পরিতৃপ্তির হাসি হাসে মনে মনে।
এবার হয়ত বেরোবে কোন এক চাকরির দরখাস্ত, অথবা সাহায্যের দাবীতে লেখা
কোন এক দীর্ঘ পত্র।
ছলনার নিভৃত আশ্রয়ে গোপনে লুকিয়ে রাখা ভিক্ষার ঝুলি।
তুই আচার খেতে ভালোবাসতিস, মনে আছে তোর?
ফুঃ! কত বাহানাই করতে হয় তোদের, মনে মনে
রাগ হয় খুব। আচার বেচবার জন্য আমাকে ডাকিয়ে আনার কি মানে
আমার পরিচয় না দিয়ে বাড়ি গিয়ে বেচে এলেই তো হত।
দাম্ভিক আমি বলি,
আচার এখন আর খাই না সেভাবে, তবে তুই যখন বেচতে এলি না বলি কেন,
দে একটা চট করে।
বেচতে নয়, আমার কোন এক সময়ের ঘনিষ্ট বন্ধু একটু ধরা গলায় বলে
মা দিয়ে গিয়েছে যাওয়ার আগে, তোকেই যে কেন তার মনে পড়ল।
হয়ত তুই খুব ভালোবাসতিস বলে।

রাত এখন কটা হবে?
হাতের তালুতে বাধা দামী ঘড়িটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে
কোন এক অজ্ঞাত কারণে।
যে চেয়ারটাতে আমার প্রাণের বন্ধু বসেছিল,
সেটা এখন খালি।
তার গায়ের দূর্গন্ধ আর বাতাস দূষিত করছেনা বহুক্ষণ,
তার নোংরা জামার কালির দাগ দেখে কেউ আর মুখ ফিরিয়ে আমাকে দেখছে না।
এখন ঐ চেয়ার জুরে বসে আসে আমার অহঙ্কার, যে আমাকে বোঝাচ্ছে,
চোখে আঙুল দিয়ে আমার বর্তমান সামাজিক প্রতিষ্ঠাকে, আমার
বিত্ত-বাসনাকে জাগ্রত করতে চাইছে অক্লান্ত পরিশ্রমে।
আমি এক মনে তার কথা শুনছি আর বার বার বলছি, হ্যাঁ হ্যাঁ তাইতো।
কিন্তু ভেতরে কে যেন বলে উঠছে, তাই কি? সত্যিই কি তাই?

রাজ
১৮ই মে ২০০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×