somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারি্যে যাবো ------------চ্যালেঞ্জার সিদ্দীক

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আমি হারিয়ে যাবো
দূর দরিয়ায়, নীল নীলিমায়
তখন তুমি বুঝবে
আমায় ওগো খুজবে।

থাকবে যখন তুমি একা
পাবে নাতো আমার দেখা,
ভাসবে তখন তোমার চোখ
মর্তের সব যত শোক,
তখন আমার স্মৃতি গুলি
এমনি ভাবেই আসবে ফিরে
তোমার ঐ দুটি তীরে
তখন আমি বহু দূরে
দূর দরিয়ায়, নীল নীলিমায়।

আবার যখন রাত্রি কেটে
আসবে সকাল, উঠবে বেলা
শুরু হবে পথ চলা
তখন আমি সূর্য বেলা
করবো শুরু কথা বলা
হইতো তুমি শুনবে
চলে যেতে কইবে।

সূর্যি মামা আবার যখন
মাথার উপর আসবে ফিরে
অমন সময় আমি তখন
কিরন হয়ে রোদ্র চিরে
ফিরবো তোমার দুটি তীরে।

এমনি করেই সন্ধা নেমে
আসবে রাত আসবে নীশি
তখন তোমায় যাবো চুমে
যোছনা হয়ে ঐ শশী।

আবার যখন ডাকবে পাখি
ঐ আঙ্গিনায় তরু পরে,
তখন তোমার দুটি আখি
চেয়ে রবে ঐ সুদূরে।
তখন আমি করবো খেলা
সুদূরের ঐ দূর গগনে,
ভাসিয়ে তরি, ভাসিয়ে ভেলা
নির্জন গাঙ্গে আপন মনে।

এমনি করে হাটবে যখন
নদী তীরে নইতো বিলে,
দেখতে তুমি পাবে তখন
আমার ছবি নিজেল জলে।

আবার যখন প্লাবন উঠে
দিক বিদিকে যাবে ছুটে,
তখন আমি বানের পানি
গাইবো আমার গান খানি,
যা রচেছি তোমার তরে
জীবন ভরে জীবন ভরে।

আবার যখন ভাটির টানে
ফিরবে বারি আপন নীড়ে,
তখন তুমি করবে মনে
আমার স্মৃতি কাজের ভীড়ে।

শীতের সকাল এমনি করে
আসবে যখন এই ভুবনে,
গাছের পাতা পড়বে ঝরে
পড়বে আমায় তোমার মনে।

যখন শীতের প্রবল হাওয়া
এই ভূবনে করবে ধাওয়া,
ভেঙ্গে যাবে সকল চাওয়া
তোমায় আমার কাছে পাওয়া।

এমনি করেই দূর আকাশে
উঠবে চাঁদ জ্বলবে তারা,
তখন আমি ঐ বাতাশে
করবো খেলা পাগল পারা।

এমনি করে উলকা যখন
ছুটতে গিয়ে পড়বে ধসে,
তোমার মনে আমি তখন
হঠাৎ করে পড়বো এসে।

এমনি করে পাখিরা যখন
ফিরবে নীড়ে সাঝের বেলা,
আমায় মনে পড়বে তখন
একাকি তোমার কাটবে বেলা।

মরারা সব এমনি যখন
যাবে চলে গৌরস্থানে, শ্মশানঘাটে,
আমার ছবি ভাসবে তখন
তোমার ঐ অক্ষি পটে।

এমনি করে দেখবে যখন
নব বধুর মুখো খানি,
আমায় মনে পড়বে তখন
আমি জানি আমি জানি।

আমার যখন আসবে ফাগুণ
তোমার মনে জ্বলবে আগুণ,
সিই আগুণে পুড়বে তুমি
দেখবো চেয়ে শুধুই আমি।

এমনি করেই তুমি যখন
হাঁসতে যাবে আপন মনে,
আমায় মনে পড়বে তখন
হঠাৎ কোন ডাক শুনে।

শুখের আসায় যখন তুমি
যাবে চলে আমায় ফেলে,
জানবো গো তখন আমি
যাওনি তুমি আমায় ভূলে।

এমনি করেই কাটবে দিন
কাটবে বেলা জীবন খেলা
ভেসে যাবে সকল বেলা
তখন আমি হারিয়ে গেছি
দূর দরিয়ায় নীল নীলিমায়
তখন তুমি বুঝবে
আমায় ওগো খুজবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×