এমন একুশ -------- চ্যালেঞ্জার সিদ্দীক
২১ আমার নব চেতনা
রক্তে তোলে ঝড় উন্মাদনা,
২১ মায়ের স্নেহের নীড়ে
হারিয়ে যাওয়া স্মৃতির ভীড়ে।
২১ আসে বছর ঘুরে
ফুল দিতে, ঐ মিনারে?
গরম কাব্যে ফুল ব্যানারে
টক শো আর সেমিনারে?
নয়তো চাওয়া কোন শহীদেরে
এমন ২১ আসবে ফিরে,
আসুক ফিরে এমন ২১
মায়ের ভাষায় হবো মানুষ।
মায়ের ভাষা ধরবো তুলে
নিখিল ধরার সব মহলে,
হৃদয়ে আমার রাখবো তুলে
মায়ের ভাষা পাপড়ি ফুলে।
চায়তো আমি সেই ২১
যে ২১ গড়বে মানুষ,
ভেসে যাবে সকল ফানুস
আবার সবে হবো মানুষ।
গোলাম আযমের স্মারকলিপি ---- চ্যালেঞ্জার সিদ্দীক
হে গোলাম আযম,
নিরব কেন ?
ভাষা যে এসেছে বাংলায়।
ভাষা কে বরন করিবেনা ?
আপন মনে,
তব চেতনায়।
না পেলে ২১শে পদক
নাই বা পেলে সম্মান,
তুমিই বীর ভাষা সৈনিক
বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তান।
ভাষার জন্যেই কারা বরন
ভাষার জন্যে সইলে অপমান,
বিশ্ব কে দিলে জানান
তুমিই বাংলার বীর সন্তান।
তোমার হাতেয় ছিলো স্মারকলিপি
দৃঢ় চেতা কণ্ঠ মহান,
গর্জে উঠে বীর বাঙ্গালী
মহা বিক্ষুব্ধ প্রলয় তুফান।
২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে
সালাম তোমায়, করি সম্মান ,
যাগছে বাঙ্গালী মুক্তির দুয়ারে
ফিরায়ে দিতে তব মান।
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন
তখন
তখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প - চক্ষুহীন লোকটি

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।