somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগিং এ ছেলেবেলা এবং মেয়েবেলা :P

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি যখন ব্লগিং শুরু করি তখন ছোট ছিলাম অনেক। ব্লগে পোস্ট দিতাম, কমেন্ট করতাম। কিছুদিনের মধ্যেই সহব্লগাররা আমাকে চিনতে লাগলো। তারা বেশিরভাগই মনে করত আমি ছেলে! আমার কাছে বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। বরং মজা লাগতো আমাকে ছেলে ভাবছে এটা ভেবে। আমি কারো ভুলও ভাঙ্গাতাম না। এভাবে দুই বছর কেটে গেল। এরই মাঝে অনেক মানুষই আমাকে চেনে। তখন আমার বোন ব্লগার "আউলা" ব্লগিং করত। সহব্লগারদের অনেকের সাথেই তার কথাবার্তা হত। আমি কারো সাথেই যোগাযোগ করতাম না। বোনের সাথে কথা বলতে বলতেই কেউ কেউ আমার সাথে কথা বলতে চাইতো। আমার বোনকে আমি খুব হাত পায়ে ধরে বলতাম আমি মেয়ে এটা না বলতে। যাই হোক, একদিন আমার বোন আমাকে চেপে ধরলো তীব্রভাবে এক বড় ভাইয়ের সাথে কথা বলতে। আমি "হ্যালো" বলার পর উনি বলল, আশ্চর্য চানাচুর কই? এটা তো মেয়ে কণ্ঠ! :|

আমার ফেইসবুকে তখন একটা ছবি ছিল লাল রঙের ফ্রক পরা। সেই ছবিটার অর্ধেক আবার আমার ফেইসবুকে ছিল। সেই ছবি দেখে আর আমার সাথে চ্যাট করতে গিয়ে এক আপু বুঝে গেল আমি মেয়ে! :-*

ব্লগার বড় ভাইকে একদিন বললাম, উনি বললেন, তুমি যেমন সেভাবেই ব্লগিং করা উচিত! তুমি একটা পোস্ট দাও!

আমার পোস্ট দেওয়ার কোন ইচ্ছা ছিল না। কারণ পুরো ব্যাপারটা খুব হাস্যকর লাগছিল। পোস্ট দেওয়ার পর সকলকেই দেখা গেল খুব মজা পাচ্ছে। কিন্তু এরই মধ্যে পোস্টে একটা ফেইক নিক অশ্লীল মন্তব্য করায় রাগে দুঃখে পোস্টটা ডিলিট করে দিলাম X((

তারপর আমি মেয়ে ব্লগার হিসেবে লিখতাম। আসলে ছেলে মেয়ে দুইটার মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। ছেলেবেলায়ও বান্ধবী সংক্রান্ত পোস্ট থাকত, মেয়েবেলায়ও একই ধরণের পোস্ট :P কিন্তু ছেলেবেলায় বান্ধবী সংক্রান্ত পোস্ট পড়ে ব্লগার ভাইয়ারা খুব জেলাস হয়ে বলত, "চানাচুরের এত বান্ধবী কেন! X( "

আমার ব্লগের প্রিয় বান্ধবীও আমাকে দেখতে পারত না। সে জানত আমি তার বয়সী একটা ছেলে। কিন্তু আমি ভাল না কারণ আমার অনেক মেয়ে ফ্রেন্ড /:)

আজকাল ব্লগিং করছি অনেক। সেই আগের মতই অনেকে দেখি আমাকে ভাই-দাদা বলে সম্বোধন করছে। একবার ভাবি বলে আসবো গিয়ে। আবার মনেহয়, না থাক। আজকে মনে হল, ভুল না ভাঙ্গাতে ভাঙ্গাতে আমি সেই ছেলে চানাচুর হয়ে না যাই আবার! :P
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
৬৪টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×