
“তালগাছ এক পায়ে দাঁড়িয়ে-”
আচ্ছা!
কোথায় গেলো গাছের আরেক পা?
গোলমেলে বেশ লাগছে ব্যাপারটা!
তাই কি শুধু! হাত দুটো নেই সাথে!
পালালো হাত গোপন ঠিকানাতে?
লম্বা দেহ সমান পিঠ আর বুকও!
ঝাঁকড়া মাথা! নেই দেখি চোখ মুখও!
মাথায় কী সব! বাবুই পাখির বাসা?
এই নিয়ে সেই গাছের কী উচ্চাশা?
প্রশ্ন এতো কে তার জবাব দেবে?
নষ্ট সময় হচ্ছে ভেবে ভেবে?
ভাবলো খোকন, এমন বিকেলবেলা!
দুত্তুরি ছাই! যাই করিগে খেলা!
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




