
তোর যদি ভালো লাগে বেলা করে ঘুম থেকে উঠতে
তাহলে উঠিস
তোর যদি ভালো লাগে ঝর্ণার মতো দূরে ছুটতে
তাহলে ছুটিস
তোর যদি ভালো লাগে চোখে উজ্জ্বল রোদ মাখতে
তাহলে মাখিস
তোর যদি ভালো লাগে মাছরাঙা পাখিটাকে ডাকতে
তাহলে ডাকিস
তোর যদি ভালো লাগে প্রিয় কবিতার বই পড়তে
তাহলে পড়িস
তোর যদি ভালো লাগে উড়ে উড়ে প্রজাপতি ধরতে
তাহলে ধরিস
তোর যদি ভালো লাগে গোধূলির আলো কাছে রাখতে
তাহলে রাখিস
তোর যদি ভালো লাগে সন্ধ্যার জলছবি আঁকতে
তাহলে আঁকিস
তোর যদি ভালো লাগে সাগরের গুঞ্জন শুনতে
তাহলে শুনিস
তোর যদি ভালো লাগে মাঝরাতে কিছু তারা গুনতে
তাহলে গুনিস
তোর যদি ভালো লাগে বাঁধনে জড়ানো হাত খুলতে
তাহলে খুলিস
তোর যদি ভালো লাগে নিঃস্ব আমাকে দ্রুত ভুলতে
তাহলে ভুলিস
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




