somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যাশা একটি প্রেমের গল্পের

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার একটা প্রেম করা প্রয়োজন, সরল বক্তব্য ছেলেটির!
আমার প্রয়োজন একটি প্রেমের গল্প, আমি স্বীকার করলাম অকপটে!
এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ইচ্ছে আছে শতভাগ, ছেলেটি বলল।
অভিজ্ঞতা আমারও নেই, আছে যুক্তি আর নৈতিকতা! বললাম আমি অনিশ্চিতির ওপর নির্ভর করে।
কিন্তু আপনার যুক্তি আর নৈতিকতাবোধ দিয়ে কী কাজ আসলে হবে ভাবছেন?
সাথে পারস্পরিক বুদ্ধি বিবেক যুক্ত যদি হয়! অর্জিত জ্ঞানের মিথষ্ক্রিয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাব আমরা!
আমিও তা-ই চাই! আপনি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন, ছেলেটির প্রত্যাশায় সংশয় স্পষ্ট যদিও!
আমি আপ্রাণ চেষ্টা করব! সংশয়ের স্পর্শ আমার প্রত্যয়েও!
শুভকামনা আপনার জন্য!
আপনার জন্যও শুভকামনা ভাই!
ফুলার রোডের আধিভৌতিক আলো-আঁধারিতে কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না আমরা!
রাতের নির্বিকার নির্জনতায় নির্মাণ করছি নিজেদের স্বপ্ন পরিকল্পনা!

আচ্ছা ভাই, আই.আর.-এর কোনো মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করি?
আপনার নিজের ডিপার্টমেন্টের কোনো মেয়ে কেন নয়?
নিজের ডিপার্টমেন্ট নিয়ে একটু সমস্যা আছে! যদি ধরা খাই ইজ্জত নিয়ে টানাটানি!
ধরা খাই মানে কী? যদি প্রত্যাখ্যাত হন? যদি ব্যর্থ হন?
শুদ্ধ ভাষায় বলতে গেলে তা-ই!
আমার কিন্তু মনে হয় আই.আর.-এর মেয়েরা বেশ পশ! হাই সোসাইটি রিপ্রেজেন্ট করে! পাল্লা দিয়ে কি পারা যাবে ওদের সাথে?
চিন্তার বিষয়! তাহলে ইংলিশ কেমন হয়?
মন্দ হয় না! তবে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব না! আমার ইংরেজি জ্ঞান অগভীর!
আমি গ্রামের সন্তান! ইংরেজিতে আমিও কাঁচা ভাই! হতাশা ছেলেটির গলায়!
ফিলোসফি?
সম্ভব! আমার এক পরিচিত মেয়ে আছে ফিলোসফিতে! সেকেন্ড ইয়ার! বেশ ভালো দেখতে!
আপনার পছন্দ?
আমার একার পছন্দে কি কাজ হবে! একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি!
শুরু তো হোক! দর্শন আমার বেশ প্রিয় বিষয়!

এক সপ্তাহ পর।
স্বভাবজাত নীরবতা নিয়ে ফুলার রোডে রাত নামল।
ভাই, কাজ মনে হয় হয়েছে কিছু!
কেমন?
আপনার কথামতো অমৃতাকে বলেছি, কথা আছে তোমার সাথে! শোনার সময় হবে তোমার? অমৃতা হেসে বলেছে, আগামী বৃহস্পতিবার ক্লাসের পর!
বেশ ভালো শুরু বলা চলে! খানিকটা উৎফুল্লতা আমার কণ্ঠে!
রমনা পার্কে যাব ভাই? শুয়ে বসে মনের কথা বলা যাবে! উদগ্রীব ছেলেটির জিজ্ঞাসা!
শোয়ার চিন্তা নীতিবিরুদ্ধ! আমি আপাতত বসারও পক্ষে নই! আপনি বরং দাঁড়িয়ে শুরু করুন প্রাথমিক কথোপকথন!
দাঁড়িয়ে!
ডাসে! কিছু খেতে খেতে কথা বললে কেমন হয়?
মন্দ বলেননি! আপনি একটু ডিফেন্সিভ আছেন!
আমার মনে হয়, অমৃতার অন্তরের গতিপ্রকৃতি একটু আঁচ করে নেয়া উচিত প্রথমে!
আপনার বুদ্ধি বেশ পাকা! তবে প্রয়োগে সমস্যা বোধহয়!
হুম! নয়তো আমার একটা প্রেমের গল্প থাকত! দুঃখবোধ আমার কণ্ঠস্বরে।

আমাদের গল্প এগিয়ে চলল অন্ধকারের হাত ধরে। ফুলার রোডের আকাশ জুড়ে সংখ্যাতীত তারা। শিক্ষক নিবাসের অশনাক্তকৃত কোনো অংশে দুলতে থাকা হাসনাহেনার গন্ধে মাতাল বাতাস।

বৃহস্পতিবার।
আমি একা অনেক রাত পর্যন্ত বসে রইলাম ফুলার রোডের নির্জনতা সাক্ষী রেখে!
ছেলেটির কোনো খবর নেই!

শুক্রবার। রাত।
ফুলার রোড বেশ ক্লান্ত!
আমি বসে আছি অন্ধকারে! একা!

শনিবার। রাত।
প্রেমের গল্প লেখার পরিণতি নিয়ে বেশ সন্দিহান আমি!

রবিবার। রাত।
বড় জানতে ইচ্ছে করছে অমৃতার খবর!

সোমবার। রাত।
ছেলেটির প্রেমাকাঙ্ক্ষা কি স্পর্শ করতে সক্ষম হলো প্রত্যাশার কোনো সমৃদ্ধ সীমা?

মঙ্গলবার। রাত।
নিশ্চিত নয় পৃথিবীর কোনো কিছুই!
অক্লান্ত আশাবাদ কেবল!

বুধবার। রাত।
প্রেমের গল্প লেখার প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হলো সম্ভবত!

এভাবেই আবার বৃহস্পতিবার আসে! বাস্তব বিচ্যুত কল্পনা ফিরে আসে নতুন পৃথিবীতে! ফিরতে ভালোবাসে পৃথিবীর সবকিছু! কারণ, এই বিশ্বচরাচরে ফেরার মতো আর কোন জায়গা কি আছে, যেখানে মাটি আছে, আশা আছে, আছে প্রত্যাশা- প্রেমের, একটি প্রেমের গল্পের!


ছবি: সংগৃহীত


সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×