
"হাট্টিমা টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম".....

....পড়তে গিয়ে ভাবল হঠাৎ খোকা,
‘হাট্টিমা টিম টিম’ তো ভীষণ বোকা!
শিং রয়েছে খাঁড়াই যখন, আরে!
তখন কি আর কেউ মাঠে ডিম পাড়ে?
দুধ দিতে হয় শিং থাকলেই দুটো,
ঘাস খেতে হয় সঙ্গে খড় আর কুটো;
‘হাট্টিমা টিম টিম’ জানে না তা তো,
তাই পাড়ে ডিম, দুধ মোটে দেয় না তো!
ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




