somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ-দি পার্ল

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"দি পার্ল", জন স্টেইনবাক এর লেখা একটি বিখ্যাত উপন্যাস । যা ক্ষুদ্র কলেবরে মানব জীবনের প্রতিচ্ছবি ৷ এটি স্টেইনবাক এর মুন্সীয়ানার সফল পরিচায়কও বটে ।

উপন্যাসটিতে প্রথমেই আমরা পাব কিনোকে।
কিনো একজন গরীব জেলে যে সমুদ্রের মুক্তো তুলে নামমাত্র মূল্যে বিক্রি করে । তার স্ত্রী জোয়ানা এবং সন্তান কয়োটিটো।

একদিন দোলনায় ঘুমন্ত কয়োটিটোকে বিছা কামড় দেয় । ছোট্ট বাচ্চাটা ব্যাথায় কেঁদে ওঠে । পুরো পাড়ার সবাই কান্না শুনে ছুটে আসে । জুয়ানা চিৎকার করে ওঠে, "ডাক্তার ডাক" । কিন্ত কিনো যে গরীব! সে জানে ডাক্তার তার বাচ্চাকে দেখবে না ।
তবুও সে ডাক্তারের কাছে ছুটে যায়।
ডাক্তার বড় লোভী । সে টাকার জন্য বাচ্চার চিকিৎসা করলো না । ভৃত্যকে দিয়ে কিনোকে বলাল,"ডাক্তার সাহেব বাইরে গিয়েছেন"
বাচ্চার চিকিৎসা আর হলো না।

এই অসুস্থ বাচ্চা ও জোয়ানাকে নিয়ে কিনো বেরিয়ে পড়ে সাগরে । ধীরে ধীরে তাদের নৌকা পৌঁছে মাঝ সাগরে । এখানেই কিনো ডুব দিয়ে তুলে আনে একটি বড় মুক্তা । কিনোর চোখে এটিই পৃথিবীর সবচেয়ে বড় মুক্তা।
পরবর্তীতে এটাই হয় তার জীবনের সবচেয়ে নিয়ামক।

তারপর, লেখকের ভাষ্যমতে,"শহর আসলে হাত-পাওয়ালা প্রাণীর মতোই । শহরের নার্ভাস সিস্টেম আছে । মাথা,কাঁধ,পা সবই আছে।"
কিনোদের আসার আগেই মুক্তোর খবর রাস্ট্র হয়ে যায় । মুক্তোর ডিলাররা সবাই অপেক্ষা করা শুরু করল।

কিনো আসার পর সবাই মুক্তোটি দেখতে এলো।পুরোহিত এলো,এলো সেই ডাক্তারও।
সমুদ্রে বাচ্চাটির শরীরের বিষক্রিয়া কমে গিয়েছিল।
লোভী ডাক্তার একটা ওষুধ দেওয়ায় বাচ্চার আবার বমি শুরু হয় । এতে আবার ডাক্তারের ডাক পড়ে । ডাক্তার কিনোকে মুক্তোটি সাবধানে রাখতে বলে।
এরপর রাতে কিনোর বাড়িতে চোর আসে মুক্তো চুরি করতে । কিনো লড়াই করে মুক্তো রক্ষা করে।
এরই মাঝে জোয়ানার মনে হয় মুক্তোটা অশুভ । কিন্তু কিনোর কাছে তা সৌভাগ্যের প্রতীক।


এরপর এলো সেইদিন, কিনো মুক্তা বিক্রি করতে গেল।
ব্যবসায়ীরা বলল,"এ মুক্তোর দাম নেই । এ হচ্ছে বোকার সোনার মতো".
কিনোর মাথায় বাজ পড়ল.......
এরপর বইটা পড়ে জেনে নিন । উপন্যাসটির শেষটা বড়ই ট্র্যাজিক :(

এটি অনেক আগে পড়া একটি বই । তাই যতোটা মনে আছে তা ই লিখেছি । আমি জানি রিভিউ ততটা মানসম্পন্ন হয়নি। এজন্য আমি দুঃখিত । রিভিউ বাংলাতেই লিখলাম আর বেশি বড় করলাম না।
আমি প্রায় প্রতিদিনই একটু হলেও বই পড়ি । ইংরেজি বইগুলো ইংরেজি আর বাংলা অনুবাদ দুটোই পড়ি । আর কেউ PDF লিংক চাইবেন না । Google এ খুজে নিন । হার্ডকপি কিনলেই ভালো ।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
৩৪টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×