
জীবনটা বইয়ের খোলা পাতার মতো। সময়ের বাতাসে যে বইয়ের পাতা উল্টে যায়। ক্ষণেক্ষণে যাতে যুক্ত হয় নিত্যনতুন লেখা। বইয়ের রঙিন ছবির মতোই জীবনের পটপরিবর্তন। কালের স্রোতে ছবিগুলো রঙিন থেকে ধূসর হয়ে যায়। যেন এই তো সেদিনের কথা। কিন্তু অতীত।
জীবনটা ঝর্ণার মতো। নানান ঘাতপ্রতিঘাত পেরিয়ে চলা জলের ধারা। জন্ম থেকে শেষ পরিনতি পর্যন্ত এক অনন্ত যাত্রা।
জীবনটা একটা ক্যানভাস। এখানে খেলা করে নানান রঙ। রঙবেরঙে গড়ে ওঠে একেকটা মুহূর্ত। যেখানে কখনো বয়ে চলে নীল কখনোবা নানা রঙের মিশ্রণ।
জীবনটা হলো একটি গান। কিছু সময় আনন্দের কিছু সময় বেদনার। এখন সুর আছে তো তখন নেই। যেন ঘোর অনিশ্চয়তা।
জীবনটা রাস্তার মতো। এখানে যাতায়াত করে ঘটনা নামক বাহন। ঘটনে-অঘটনে মিলিয়ে একটা ভ্রমণ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




