
ব্লগ একটা বিশাল বড় মাপের প্ল্যাটফর্ম। যুক্তিযুক্ত মুক্ত চেতনার আলোচনা ক্ষেত্র। নাগরিক সাংবাদিকতার উপযুক্ত এক মাধ্যম। দেশ-বিদেশের হাজারো মানুষের কলরবে বাংলা ব্লগ আজ মহীরূহ আকার ধারণ করেছে। সামহোয়্যারইন ব্লগ সেই সোনালী পদযাত্রার সবচেয়ে বড় এক নক্ষত্র। এটি বাংলা ভাষার প্রথম ব্লগও বটে। কালের প্রবাহে সামহোয়্যারইন ব্লগ আমাদের দিয়ে চলেছে চমৎকার মানের লেখা এবং অসংখ্য গুণী লেখক, কবি, সাহিত্যিক। দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই ব্লগাররা তুলে নিয়েছেন কিবোর্ড। ফলাফল হলো এক ব্লগার প্রজন্ম যারা নানা বিষয়ে দেশ-বিদেশের কল্যাণে লিখে থাকেন।
ব্লগে এর আগেও দেশের নিরবে - নিভৃতে থাকা সোনার সন্তানদের নিয়ে পোস্ট হয়েছে। যারা স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গরীব - দুস্থ, সুবিধাবঞ্চিত, নিপিড়ীত মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। লাইম লাইট, প্রচারণা তারা চান না। নিজের কাজটুকু করে যাচ্ছেন নিরবে।
এসব মহান ব্যক্তিগণের উদাহরণ হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণার। একটু উদ্যোগ পারে জীবন বদলাতে।
তাই আসুন দেশের এসব নির্লোভ নিরহংকার মানুষদের নিয়ে কিছু লিখি !
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



