
ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম। বানর এবং টুপিওয়ালার গল্প। একদম পুরোপুরি মনে নেই। তবে যেটুকু মনে আছে সেটুকুই লিখছি। একজন টুপিওয়ালা অনেকগুলো টুপি নিয়ে বনের মধ্য দিয়ে যাচ্ছিল। পথের কোনো একটি গাছের তলায় সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তার সব টুপি বানরদের মাথায়। তখন সে নানাভাবে চেষ্টা করে টুপিগুলো ফিরে পাওয়ার। সবশেষে নিজের মাথার টুপি মাটিতে ছুঁড়ে ফেলে। তার দেখাদেখি বানরগুলোও তাদের টুপি মাটিতে ছুঁড়ে মারে। এভাবে সে টুপিগুলো ফিরে পায়।
এটা একটা পুরনো গল্প। এবার আসি নতুন সময়ের গল্পে। সামজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট এলো। চ্যালেন্জ টাইপ। অমুক কাজটা করে দেখাও দেখি। কিংবা নতুন অ্যাপ দিয়া ছবি, ভিডিও পোস্টিং। হুহু করে বাড়তে থাকলো চেষ্টা - চরিত্র, ব্যর্থতা এবং সফলতার পোস্টের সংখ্যা। ভাইরাল ! ভাইরাল ! মুহূর্তের মধ্যে সমগ্র ইন্টারনেটে তোলপাড়। ফলাফল? আরেকটি বাঁদরামি স্যরি ইভেন্ট !
উপরের দুটি গল্পের মিল কোথায়? কারো দেখাদেখি সেটা করায়। অর্থাৎ অন্যকে কপি বা অনুসরণ করার প্রবণতা। প্রথমটায় বানর, বানরই থাকে কিন্তু দ্বিতীয়টায় মানুষ বানর হয়ে গেছে (যদিও অজান্তেই !!) । তাহলে কি প্রযুক্তি দিনদিন মানুষকে তার অজান্তেই বানরে রুপান্তর করছে??? উত্তরটা দৃশ্যমান আলোকদৈর্ঘের মধ্যে থেকেও কেন জানি অদৃশ্য !
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




