
আয়নার সামনে দাড়িয়ে নিজেকে ঘুষি মারলাম। হাতটা খসে পড়ে গেল গভীর অতলে, মেঝে ফুঁড়ে। নাকটা ফেঁটে রক্ত গড়াচ্ছে। চোখ দুটো পায়ের উপর পড়ে আছে। দৃষ্টি শূন্যে।
আরেকটি ঘুষি ! মাথাটা খুলে লাফাচ্ছে স্প্রিং এর মতো। এই সামনে এই পিছনে। যেন এক অসীম দোদুল্যমান সরল দোলক।
এই হাতটাও ঝরে গেল ! চোখ পিট পিট করলাম। চোখগুলো এখন হাতটাকে দেখছে। আরও দেখছে মেঝের বড়ো ফুটোটাকে। আগের হাতের গমন পথের ছাপ রয়েছে সেখানে। সাথে জবজবে রক্ত !
এরপর..... নিজেকে একটা লাথি দিলাম। ঝুরঝুর করে খসে গেল বাকি দেহ। একটু আগেও যা ছিলো তা ধূলিসাৎ হয়ে গেল।
এখন, আয়নাটা আমাকে দেখছে। আমি তাকে দেখেছিলাম, এখন সে আমাকে। শুধু কয়েক মুহূর্তের পার্থক্য !
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





