somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে ২ বছরঃ একটুকরো সময়

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাছের ঝরা পাতার মতোই দিনপঞ্জির পাতাগুলো ঝরে যায়। হুট করেই সংখ্যাগুলো এক এক করে পা ফেলে। এই তো সেদিনের কথা। তবুও মনে হয় কতদিন ! আসলে সময়ের নিরিখে জীবন পরিমাপ করা রীতিমতো দুঃসাধ্য।

এই তো সেদিন একটা আইডি খুললাম। এরই মাধ্যমে যাত্রা শুরু হলো আর্কিওপটেরিক্সের। ব্লগার আর্কিওপটেরিক্স। কেমন একটা খটমটে নাম। যার অর্থ হলোঃ পৃথিবীর আদিমতম পাখি। কেন বেছে নিলাম এ নাম? উত্তরটি বেশ বড়সড়। সংক্ষেপে হলো এইঃ বাংলা শব্দের ব্যাপারে আমার আলাদা ভালোবাসা আছে। তেমনি ভালোবাসি বিচিত্র শব্দ। এই বিচিত্রতাই এই নামকরণের হেতু। একটু খোঁজখবর নিয়ে দেখলাম এই নামে কোনো আইডি নেই। তাই এটাই বেছে নিলাম। শুরুতে অন্য নাম ছিলো পরে মডারেটর সেটা চেঞ্জ করে দেন। এখন এই নামেই বেঁচে আছে আদিমতম পাখি।

ব্লগে বা এরকম সাইটে আমার পথচলা নতুন নয়। সারাবিশ্বের বহু ব্লগ, ফোরাম, বুলেটিন বোর্ড, ইমেজ বোর্ড, ডেভেলপার সাইট, ওপেন সোর্স কমিউনিটি ইত্যাদিতে আমার বহুদিনের পথচলা। এমনকি ডার্ক ওয়েব সাইট, রেস্ট্রিকটেড হ্যাকিং কমিউনিটিতেও আমার আনাগোনা ছিলো। বলা চলে পৃথিবীর সকল ধরনের সাইটে আমি ঘুরেছি। তাই যেকোনো সাইট একবার দেখলেই বুঝি কোথায় কি আছে, কি নেই।

এমনই ভাবে ঘোরাঘুরির মাধ্যমে সামুর সাথে পরিচয় এবং ভালোবাসা। যেটা মাত্র দুই বছরের পথচলায় আরো গাঢ় হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই ছোট্ট পথচলায় আমার পরিসংখ্যান নিতান্তই ক্ষুদ্র। তবু আপনাদের জন্য সেটা লিখলামঃ

আমার মোট পোস্ট সংখ্যাঃ ১১২ টি।
আমার পোস্টে মন্তব্য সংখ্যাঃ ৪৪০০ টি।
আমার করা মন্তব্য সংখ্যাঃ ৭১৬৯ টি।
আমি অনুসরণ করছিঃ ৩৫০৮ জন ব্লগারকে।
আমাকে অনুসরণ করছেঃ ১২২ জন।
আমার ব্লগটি দেখা হয়েছেঃ ৩৬৯৫৭ বার।


২ বছরঃ সময়ের ক্ষুদ্র পরিসর

এই দুই বছরে বহু কিছুই ব্লগে দেখেছি। ফ্লাডিং, কাঁদা ছোড়াছুড়ি, মিথ্যে, বানোয়াট অভিযোগে ব্লগ বন্ধ করা সহ সবকিছুই। যখন দেশে ব্লগ বন্ধ ছিলো তখনো আমি নিয়মিত ছিলাম। এমনকি যখন হাতেগোনা কয়েকজন মাত্র অনলাইনে ছিলেন তখনো আমি ছিলাম। এরই মাঝে ব্লগ সারাবিশ্বে ডাউন হয়ে যায়। তখনো সামহোয়্যারইন ব্লগের সাথেই ছিলাম। যোগাযোগ ছিলো জানা আপা এবং জাদিদ ভাইয়ের সাথে।


সবশেষে কেন আমি সামহোয়্যারইন ব্লগ পছন্দ করি?

আমি মুক্ত চিন্তা, যুক্তিযুক্ত সমালোচনা, ওপেন সোর্স ইত্যাদি ভালোবাসি। এজন্যই মত প্রকাশের উন্মুক্ত মাধ্যম হিসেবে সামহোয়্যারইন ব্লগ আমার পছন্দের।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×