somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ এক অবিশ্বাস্য হ্যাকিং

২৩ শে মে, ২০২০ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এয়ার গ্যাপড কম্পিউটারে হ্যাকাররা কিভাবে ঢুকলো সেটাই তো বুঝতে পারছি না।
কত বিটকয়েন চুরি হয়েছে?
১০২৪।
ট্রানজ্যাকশান ওয়ালেট?
একেবারে নতুন। পুরোটা মনিরো তে কনভার্ট করা হয়েছে।
কোনো আইপি পাওয়া যায়নি?
না। সেটাই সবচেয়ে আশ্চর্য বিষয়!
কম্পিউটার ব্যবহারের অনুমতি কার কার ছিলো?
আমার এবং ডক্টর মরিসনের।
বেশ।

পুরো কম্পিউটার সিস্টেমের হার্ডডিস্ক সেক্টর বাই সেক্টর কপি করে আনলাম। এবার, IDA Ultimate ব্যবহারের পালা। তবে, আগে ভাইরাসটা খুঁজে পেতে হবে!

বিটকয়েন ফর সাইন্সকে একটি বিটকয়েন গবেষণা কেন্দ্র বলা যায়। এয়ার গ্যাপড, অর্থাৎ বাইরের জগত তথা ইন্টারনেট থেকে পুরোপুরি বিছিন্ন একগুচ্ছ কম্পিউটার সিস্টেম নিয়ে এই কেন্দ্র। উচ্চক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম জিপিইউ দিয়ে বিটকয়েন মাইন করা হয়। তারপর সেগুলো, ওই সিস্টেমেরই কোল্ড ওয়ালেটে জমা থাকে।

বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ না থাকার কারনে হ্যাকিং তেমন কোনো এর সম্ভাবনা নেই। কিন্তু অঘটনটা ঘটেই গেল। কারন না বের করতে পারায়, গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের মাথার চুল ছেঁড়ার দশা। কম্পিউটার রুমে ২৪/৭ সিসিটিভি ক্যামেরা লাগানো। এআই সার্বক্ষণিক ফুটেজ বিশ্লেষণ করে। সাথে গার্ড আছে অগুনতি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

পরেরদিনই সারাদেশের অনলাইন পত্রিকাগুলো শিরোনামে সয়লাব করে ফেললো। ডাক পড়লো আমার টিমের। এডভান্সড রিসার্চ টিম। সদস্য সংখ্যা তিনঃ আমি, রুবাব এবং দিনা। কাহিনির শুরুর দিকের কথোপকথন আমার এবং ডক্টর জনসনের। রুবাব হার্ডডিস্কগুলো কপি করেছে আর দিনা সংগ্রহ করেছে ফুটেজ।

এয়ার গ্যাপড কম্পিউটার সিস্টেম সাধারণত ফিজিক্যালি হ্যাক করা হয়। ভাইরাসওয়ালা পেনড্রাইভ বা এরকম কোনো হার্ডওয়্যার সিস্টেমের একটা কম্পিউটারে ঢোকানো হয়। কাজটা করে কোনো বিশ্বাসঘাতক লোক যার ফিজিক্যাল একসেস রয়েছে। লোকাল নেটওয়ার্কের মাধ্যমে পুরো কম্পিউটার সিস্টেমে ভাইরাস কপি হয়ে যায়। এরপর, একসময় সময় বুঝে লোকটা ডিভাইসটা বের করে পাচার করে। অথবা, অনেক সময় ইন্টারনেটে কম্পিউটার সিস্টেম এভেলেবল হয়ে যায়। এমনটা সাধারণ ক্ষেত্রে হলেও খুবই ঘাগু ক্রিমিন্যালরা এমনটা করে না। বিটকয়েন ফর সাইন্সের ক্ষেত্রে কোনটা ঘটেছে বলা যায় না।




চলবে......


সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সকাল ৯:৪৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×