somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ ভুলোদা

২৮ শে জুন, ২০২০ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভুলোদা আমাদের স্কুলের একমেবাদ্বিতীয়ম আদুভাই। ঠিক কয় বছর স্কুলের গরাদে আটকে আছেন সেটা ভুলোদারও মনে নেই। নবম শ্রেণীতে উঠেই আমরা ভুলোদাকে পাই। আমরা মানে, আমি, মধু, করিম ও নীল। ভুলোদা সমেত পাঁচ রত্ন!

একই এলাকায় থাকার সুবাদে একসাথে চলাচল শুরু হয়। সঙ্গে চা পানের মতোই লুকিয়ে-চুরিয়ে সিগারেট পান । লিডার ঐ ভুলোদাই । চায়ের দোকানের এদিকটায় তেমন লোকজন আসে না। সুতরাং স্যারেরও ভয় নেই। এমনিই এক দিনে গল্প হচ্ছে। যথারীতি ভুলোদা তার কথার তোড়ে পপকর্ণ ফুটিয়ে দিচ্ছেন।

"স্কুলের ক্লাসগুলো একেকটা তলা। আমার হাইট একটু কম হওয়ায় ৯ তলায় লাফ দিতে সময় লাগলো। শাহেদ তো লম্বা ঢ্যাঙা সহজেই ৮ তলা পেরিয়ে যায়। আর মধু তো মোটাসোটা ওই পেটটা ফুলিয়েই উড়ে যায় ", ভুলোদার কথার গাড়ি চলছে। মধুই আটকালো। "আচ্ছা ভুলোদা, নীল কিভাবে ওপর ক্লাশে যায়? ওর হাইট তো তোমার মতোই "। ভুলোদা কটমট করে তাকান। আমরা চুপ মেরে যাই।

"বিল মিটিয়ে দে। আজকেও মানিব্যাগটা হোস্টেলেই রেখে এসেছি ", ভুলোদার আদেশ অমান্য করা আমাদের কম্ম নয়। "বাঃ কবেই আনলে তুমি! ", বলে মধুই বিল মিটিয়ে দেয়। আমরা উঠি। সবার অলক্ষ্যে মধুর পিঠে একটা কিল পড়ে। চায়ের দোকানে বচসা ভালো না।


সেই ভুলোদা কিভাবে ১০ তলা বিল্ডিংকে এক মোক্ষম প্যাঁচে ফেলে কলেজ উপড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে এক রূপকথাই। এরপর বিভাগীয় প্রথম হয়ে যখন স্কলারশিপ বাগিয়ে ফেললো, তখন কলেজ ফেল নীল সুদ্ধ হা। তারপর বহুদিন আর দেখা নেই। করিম বিসিএস দিলো। আমি এক বেসরকারি প্রতিষ্ঠানে। মধু শুরু করলো ব্যবসা।

স্কুলের এক পুনর্মিলনীতে ভুলোদার সঙ্গে আবার দেখা। রূপবতী স্ত্রী এবং পুত্র সমেত। আমরা সবাই আবারো হা।" ভুলোদা দেখছি এখানেও গোল দিয়ে বসে আছে!", আমিই বলি। পুরনো দিনের স্মৃতিচারণা শুরু হয় । এই কথা সেই কথার মাঝেও ভুলোদা চুপচাপ। "ব্যাপার কি ভুলোদা! কথা বলছো না কেন? " করিম শুধোয়। ভুলোদা শুরু করেন।

ভালোই এগোচ্ছিলো। বাগড়া দিলেন মিসেস ভুলো স্বয়ং। "এখানেও রাজাউজির মারতে শুরু করেছ! "। ভুলোদা স্পিকটি নট হয়ে উঠে যান।"ভুলোদা গোলটা তাহলে নিজের জালেই..... ", মধু বলতেই আমরা হেসে উঠি। বেচারা ভুলোদা!
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:০৮
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×