স্টক ওয়ালপেপার ডাউনলোড করার উপায়
০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই নিত্যনতুন ওয়ালপেপার ব্যবহার করতে পছন্দ করি। কেউ কেউ আবার একই ওয়ালপেপার সকল ডিভাইসে ব্যবহার করেন। ডিভাইসের অপারেটিং সিস্টেমের সাথে কিছু ওয়ালপেপার আগে থেকেই দেওয়া থাকে। গুগল খুঁজলে অনেক সাইটেই এসব ডিফল্ট ওয়ালপেপার পাবেন কিন্তু একসাথে কালেকশন আকারে খুব কম সাইটেই আছে। আজকে লিখবো এমনই দুটো ওয়েবসাইট নিয়ে যেখানে এরকম কালেকশন আকারে ওয়ালপেপার ডাউনলোড করা যায়। পিসির জন্য তো বটেই, থাকছে মোবাইলের জন্যও।
শুরুতেই চলে যাই,
https://oswallpapers.com/সাইটটা দেখতে এরকমঃ

জাস্ট সার্চ বাক্সে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমের নাম লিখুন। তারপর রেজাল্ট থেকে ডাউনলোড করে নিলেই কাজ শেষ! ডাউনলোড লিংকগুলো গুগল ড্রাইভের। তাই ভাইরাস বা স্পিড নিয়ে সমস্যা হবে না।
এই সাইটে সবরকম মোবাইলের ওয়ালপেপার পাবেন না। এজন্য নিচের সাইটে চলে যানঃ
https://www.setaswall.com/category/stock-wallpapers/
এরপরে কি করতে হবে সেটা আর বলার দরকার নেই আশাকরি!
বিঃদ্রঃ ১। এন্টারপ্রাইজ লিনাক্স ডিস্ট্রো যেমনঃ Red Hat ইত্যাদি এর ওয়ালপেপার এখানে পাবেন না।
২। পোস্টের ছবিটা এই ওয়েবসাইট থেকে নেওয়াঃ
https://unsplash.com/এখানেও প্রচুর ছবি পাবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন