বিএনপি'র সভাপতি হিসেবে খালেদা জিয়া ৩১ বছর আছেন; তিনি দলকে ক্রমেই মৌলবাদের দিকে নিয়ে গেছেন; একই সময়ে মৌলবাদ বিএনপি'কে দখল করে নিয়েছে। মুসলিম বিশ্বে মৌলবাদীরা সন্ত্রাসে জড়িয়ে পড়েছে; এবং বাংলাদেশে তারা সন্ত্রাস আমদানী করেছে।
খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া দেশী বিদেশী সন্ত্রসের সাথে পুরোপুরি জড়িত; ২০০১ সাল থেকে ২০০৬ অবধি তারেক জিয়া ভয়ংকর দুর্নীতি ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল।
বিএনপি'কে ব্যবহার করে ও মৌলবাদের সন্ত্রাসকে কাজে লাগিয়ে খালেদা জিয়া 'অবরোধ' নাম দিয়ে ক্ষমতা দখলের পঁয়তারা করছেন; দেশের বর্তমান সন্ত্রাস তাঁর সৃস্টি; বিএনপি এতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; সাথে দেশ ও পুরো জাতি বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিএনপি অকারণে এই শিক্ষাদীক্ষাহীন মহিলাকে পার্টি প্রধান হিসেবে ধরে রেখেছে; বিএনপি'র সিনিয়র নেতারা এ ধরণের ভুলের মাঝে আর থাকা উচিত হবে না। তাদের উচিত হবে, এই মহিলাকে অবসরে পাঠিয়ে দিয়ে, বিএনপি'কে পুনর্গঠিত করে সুস্হ রাজনীতিতে ফিরে আসা; এতে বিএনপি ও জাতি উপকৃত হবে, বিএনপি মৌলবাদ মুক্ত হয়ে আধুনিক রাজনৈতিক দল হিসেবে ভুমিকা রাখতে পারবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





