বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মহিলা হচ্ছেন শেখ হাসিনা; ৩৪ বছর সবচেয়ে বড় দলের সভাপতি, ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধীদলের নেত্রী; আসলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এ ধরণের কোন উদাহরণ নেই; এমন কি সময়ের দিক থেকে উনার বাবা উনার কাছে রাজনীতির ছাত্র মাত্র। আওয়ামী লীগের নেতারা উনার ভয়ে 'আপা' ছেড়ে দিয়ে 'নেত্রী' সম্বোধন করেন; এদিকটা উনাকে বাংলাদেশের পাখী-মারা জেনারেলদের থেকেও শক্ত পজিশনে নিয়ে গেছে।
উনার একটা বড় অবদান হলো, ৪ আওয়ামী লীগ থেকে ১ আওয়ামী লীগ গঠন; বাবার হত্যাকারীদের হাড্ডি বাক্সে পুরন; ১৯৭১ সালের রাজাকার মাস্টার-মাইন্ডদের শুন্যে ঝুলার সুযোগ করে দেয়া; এবং মৌলবাদের ল্যাজে আগুন দেয়া। উনার বিড়ালের মতো অনেক প্রাণ: বোমা, গ্রেনেড, বুলেটকে ফাঁকী দিয়েছেন সহজে।
উনার যে গুণটা মানুষকে সহজে বিরক্ত করে সেটা হলো বিরতিহীনভাবে কথা বলা; উনি এত বেশী কথা বলেন যে, কোনটা দরকারী, আর কোনটা বেদরকারী তা বুঝা বেশ কঠিন। আরেকটা দিক আরো কঠিন, সেটা হলো, কোন সময়ে উনি কোন পদ থেকে কথা বলছেন, কোন কথাটা প্রাইম মিনিস্টারের, কোনটা আওয়ামী লীগের সভাপতির, কোনটা প্রতিরক্ষা মন্ত্রীর, বুঝা কঠিন।
উনার কথার প্রতিবাদ করার মতো লোক আওয়ামী লীগে নেই, প্রশাসনে কেহ নেই, মিডিয়ায়ও কেহ নেই, এটাও একটা বড় সমস্যা; উনি নিজকে ঠিক করার সুযোগও পাননি, দরকারও মনে করেননি।
পার্লামেন্টে উনার বক্তব্যটা সব সময় খালেদা জিয়াকে উৎসর্গ করা থাকে; সেদিক থেকে খালেদা জিয়া সৌভাগ্যবান।
উনার কথাই আইন, যা বলেন তাই ঘটে; সেজন্য হয়তো উনি বলতে ভালোসেন; মুশকিল হলো, কিসের মাঝে কি বলেন, তার ঠিকানা নেই।
উনি সঠিক পজিশন থেকে, ভেবে কথা বলা উচিত; কারণ, সংকটের সময় মানুষ সরকার প্রধানের কথার উপর নির্ভর করেন।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



