দেশের অবস্হা নিয়ে, সুপ্রিম কোর্টের কিসব লোকদের কি এক আলোচনা সভা হয়েছে; সেখানে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ডা: বদরুদ্দোজা কথা বলেছেন; তিনি কয়েক ড্রাম তেল ঢেলে শেখ হাসিনাকে বলেছেন, শেখ হাসিনা যেন সংলাপের জন্য খালেদা জিয়াকে একটা ফোন করেন।
দেশের মানুষ ২ ভাগে বিভক্ত এখন; ডা: বদরুদ্দোজা কার দলে? নাকি উনি নিরপেক্ষ?
ডা: বদরুদ্দোজাকে প্রেসিডেন্ট বানায়েছিল খালেদা জিয়া, মানুষ বানায়নি; ফলে, আমাদের প্রেসিডেন্টদের প্রতি মানুষের কোন সন্মান নেই, কে এলো কে গেলো, খবর নেই; উনাকে সরায়ে দিয়েছে খালেদা জিয়া, মানুষ জানতেও চায়নি কেন, ব্যাপার কি! ডা: বদরুদ্দোজা খালেদা জিয়ার উপর ক্ষেপে নতুন পার্টি করলো। কিন্তু ২০১৩ সালে যখন দেশে খালেদা-জামাত-শিবির তান্ডব শুরু হলো ডা: সাহেব খালেদা জিয়াকে সাপোর্ট করলেন। এবার যখন অবরোধ শুরু হলো, তিনি গুলশান অফিসে গেয়ে দেখা করে আসলেন।
প্রেসিডেন্ট পদ থেকে সরায়ে দেয়ার পর, তিনি যদি অবসরে গিয়ে জাতির জন্য কাজ করতেন, তিনি আজ 'নিরপেক্ষ' ভুমিকায় থাকতেন। বর্তমানে, তিনি এক পার্টির সভাপতি, যিনি ২০১৩ সালে খালেদা জিয়াকে সাপোর্ট দিয়েছেন, যিনি এবার গুলশান অফিসে গিয়ে দেখা করে এসেছন, উনার তেল শেখ হাসিনা কি মাথায় ঢালবে, না পায়ে লাগাবে?
সেটা শেখ হাসিার ব্যাপার; আমি বলছি, মানুষের প্রজ্ঞা কত কম থাকলে সে এই ধরণের ভাবনা ভাবতে পারে: পক্ষে থেকেও নিরপেক্ষভাবে অ্নুরোধ করা যায়।
উনার অনুরোধ রাখা বা না রাখা সেটাও শেখ হাসিনার ব্যাপার। বাংলাদেশের মানুষের "এইচডিআই" অনুসারে বুঝা যায় যে, আমরা 'সংলাপ'এর মাধ্যমে আমাদের সমস্যা সমাধানের পর্যায়ে পৌছেছি; কিন্ত কিছু মানুষ আমাদের "এইচডিআই" এর মান নীচে নামিয়ে দিচ্ছে; সেই লিস্টের প্রথম ২ টি নাম হচ্ছে: খালেদা জিয়া, শেখ হাসিনা; তৃতীয় নামটা ডা: বদরুদ্দোজার থাকলে ভুল হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



