ওবামা বলছে, দারিদ্রতা ও শিক্ষার অভাব মুসলমানদের চরমপন্হি করছে। বিভিন্ন দেশে ও আরবে মুসলমানেরা অর্থনৈতিক সম-সুযোগ পাচ্ছে না; বিশেষ করে মিশর, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানের নাম উল্লেখ করেন।
এখানে ওবামা একশত ভাগ সঠিক। ওবামা ইসলামকে দায়ী না করায় কিছু রাজনীতিবিদ ও সাউথের ধর্মীয় গ্রুপ ওবামাকে দায়ী করছে; তারা বলছে, ইসলামই সন্ত্রাস ও চরমপন্হার লালন করছে।
ওবামা বলেছেন, মুসলিম দেশে যুগোপপযোগী শিক্ষার সুযোগ নেই, দেশের অধিবাসীরা উচ্চ-শিক্ষা থেকে বন্চিত। প্রায় সব মুসলিম দেশে সরকার গঠন প্রক্রিয়া অস্বচ্ছ; চাকুরী সৃস্টির ব্যাপারে সরকারগুলো কোন প্ল্যান নেই; শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়নের ও চাকুরী সৃস্টির সমন্ময় নেই।
বর্তমান বিশ্বে ওবামা খুবই চিন্তাশীল প্রেসিডেন্ট, এতে সন্দেহ নেই; ওবামা সব সময় যুদ্ধ বন্ধ করার চেস্টা করে গেছেন। কিন্ত আরব ও মুসলিমদের অন্তর্কলহের ফলে যুদ্ধ প্রসারিত হচ্ছে।
ওবামা বলেছেন, সিরিয়া ও ইরাকের অন্তর্কলহ আগামী ১ বছরের থামানো না গেলে, এই যুদ্ধ ভয়ানক আকার ধারণ করবে। মনে হয়, তিনি ভাবছেন, রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


